ছেলের মৃত্যুর ৬ মাস পর চিকিৎসার টাকা দিলো সমাজসেবা অধিদপ্তর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ছেলের মৃত্যুর ৬ মাস পর চিকিৎসার টাকা দিলো সমাজসেবা অধিদপ্তর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২০, ২০২০ ১:৪৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

ছেলের মৃত্যুর ৬ মাস পর চিকিৎসার টাকা দিলো সমাজসেবা অধিদপ্তর

৩৪

মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ার দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছেলের মৃত্যুর ৬ মাস পর সমাজ সেবা অধিদপ্তরে চিকিৎসা সহায়তার অনুদানের চেক পেয়েছেন এক হতভাগ্য পিতা রাজ্জাক বিশ্বাস। তার বাড়ি উপজেলার পেড়লী গ্রামে।

রোববার সকালে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার নিকট থেকে তিনি ৫০ হাজার টাকার অনুদানের চেকটি গ্রহণ করেছেন।

অনুদানের চেকটি গ্রহণ করে রাজ্জাক বিশ্বাস বলেন, তার ছেলে রমজান বিশ্বাস (১২) ক্যান্সারে আক্রান্ত হলে  চিকিৎসার জন্য তিনি অর্থ সংকট পড়েন। নড়াইল সমাজ সেবা অধিদপ্তরে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেয়ে আবেদন করেন।

সমাজ সেবা অধিদপ্তরের কর্তাব্যক্তিরা তার আবেদনে সাড়া দিয়ে রমজানের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা বরাদ্দ দিলেও জীবদ্দশায় সে টাকা তিনি পাননি। গত বছর ২২ ডিসেম্বর সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, ছেলের চিকিৎসা করতে গিয়ে তাকে অনেক ধার-দেনা করতে হয়েছে। সরকারি অনুদানের টাকা পাওয়ায় তার পরিবারের অনেক কষ্ট লাঘব হবে।

এ বিষয় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এধরনের সহায়তার টাকা বরাদ্দ দিতে সরকারি নিয়ম অনুযায়ী নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা সময় লেগে গেছে। তাই তার অবর্তমানে তার বাবার নিকটই চেকটি হস্তান্তর করা হয়েছে।’

দৈনিক বরিশাল ২৪

ছেলের মৃত্যুর ৬ মাস পর চিকিৎসার টাকা দিলো সমাজসেবা অধিদপ্তর

সোমবার, জুলাই ২০, ২০২০ ১:৪৫ পূর্বাহ্ণ
৩৪

মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ার দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছেলের মৃত্যুর ৬ মাস পর সমাজ সেবা অধিদপ্তরে চিকিৎসা সহায়তার অনুদানের চেক পেয়েছেন এক হতভাগ্য পিতা রাজ্জাক বিশ্বাস। তার বাড়ি উপজেলার পেড়লী গ্রামে।

রোববার সকালে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার নিকট থেকে তিনি ৫০ হাজার টাকার অনুদানের চেকটি গ্রহণ করেছেন।

অনুদানের চেকটি গ্রহণ করে রাজ্জাক বিশ্বাস বলেন, তার ছেলে রমজান বিশ্বাস (১২) ক্যান্সারে আক্রান্ত হলে  চিকিৎসার জন্য তিনি অর্থ সংকট পড়েন। নড়াইল সমাজ সেবা অধিদপ্তরে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেয়ে আবেদন করেন।

সমাজ সেবা অধিদপ্তরের কর্তাব্যক্তিরা তার আবেদনে সাড়া দিয়ে রমজানের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা বরাদ্দ দিলেও জীবদ্দশায় সে টাকা তিনি পাননি। গত বছর ২২ ডিসেম্বর সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, ছেলের চিকিৎসা করতে গিয়ে তাকে অনেক ধার-দেনা করতে হয়েছে। সরকারি অনুদানের টাকা পাওয়ায় তার পরিবারের অনেক কষ্ট লাঘব হবে।

এ বিষয় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এধরনের সহায়তার টাকা বরাদ্দ দিতে সরকারি নিয়ম অনুযায়ী নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা সময় লেগে গেছে। তাই তার অবর্তমানে তার বাবার নিকটই চেকটি হস্তান্তর করা হয়েছে।’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা