জাতীয় শোক দিবসের পর সিলেট-ঢাকা রুটে সব ট্রেন চলবে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাতীয় শোক দিবসের পর সিলেট-ঢাকা রুটে সব ট্রেন চলবে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০২০ ৬:১১ পূর্বাহ্ণ
A- A A+ Print

জাতীয় শোক দিবসের পর সিলেট-ঢাকা রুটে সব ট্রেন চলবে

৪০
মোঃইবাদুর রহমান জাকির সিলেট প্রতিনিধিঃ  আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পর পর্যায়ক্রমে সিলেট-ঢাকা রোডের পারাবত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে। এর আগে করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুমাস বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়।রোববার (৯ আগস্ট) রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ মে ঢাকা থেকে বিভিন্ন রুটে আট জোড়া ট্রেন চলাচল শুরু করে। এরপর ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।৩১ মে থেকে চলাচল করা ট্রেনগুলোর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম লাইনে সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা-সিলেট লাইনে কালনী, সিলেট-চট্টগ্রাম লাইনে পাহাড়িকা বা উদয়ন এক্সপ্রেস, ঢাকা-রাজশাহী লাইনে বনলতা এক্সপ্রেস, ঢাকা-খুলনা লাইনে চিত্রা এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় লাইনে পঞ্চগড় এক্সপ্রেস ও ঢাকা-লালমনিরহাট লাইনে লালমনি এক্সপ্রেস।
দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে ১১ জোড়া ট্রেন চলাচল শুরু করে। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটি রুটে নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুটে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস।উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।পরবর্তীতে ৩১ মে থেকে সীমিত পরিসরে অন্যান্য গণপরিবহনের পাশাপাশি কিছু সংখ্যক ট্রেনও চলাচল করছে।
দৈনিক বরিশাল ২৪

জাতীয় শোক দিবসের পর সিলেট-ঢাকা রুটে সব ট্রেন চলবে

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০ ৬:১১ পূর্বাহ্ণ | আপডেটঃ আগস্ট ১১, ২০২০ ৬:১২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা