জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার
শাহারিয়ার মাহফুজ শ্রাবণ: কালিহাতী থেকে কস্তুরিপাড়া যাওয়ার পথে এই ভয়াবহ ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ গাড়ি পারাপার করছে। খোঁজ নিয়ে জানতে পারলাম গত তিনমাসে বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনার স্বীকার হয়েছে এখানে।
কিন্তু সমস্যাটি সমাধানে গত তিন মাসে কতৃপক্ষের নেই কোনও দৃশ্যমান পদক্ষেপ। এই জনগুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। (ফেসবুক থেকে নেয়া)












