জীবনের সব উপার্জন মানব সেবায় দান করেছেন ব্যারিস্টার রফিক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জীবনের সব উপার্জন মানব সেবায় দান করেছেন ব্যারিস্টার রফিক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ১১:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

জীবনের সব উপার্জন মানব সেবায় দান করেছেন ব্যারিস্টার রফিক

১১২

অনলাইন নিউজ: পল্টনের ছায়া শীতল বাড়িটির সামনে গিয়ে দাঁড়ালেই মনে হয় বাড়ির মানুষটি অন্যরকম। তার রুচি, চাওয়া-পাওয়া অন্য দশটা লোকের সঙ্গে মেলে না। দীর্ঘ একটা সময় ধরে ছিলেন বাংলাদেশের সবচেয়ে কাঙ্খিত আইনজীবী।

অর্থ উপার্জন করেছেন দুই হাতে। কিন্তু তেমন কিছুই রাখেননি নিজের কাছে। সব দান করেছেন চিকিৎসা সেবায়। তিনি ব্যারিস্টার রফিক-উল হক।

এখন আর আগের মতো চলাফেরা করতে পারেন না। বাড়িতে থাকেন একাই। স্ত্রী গত হয়েছেন আগেই। একসময় নানা ইস্যুতে সরব ছিলেন।

সমালোচনা-প্রশংসা করেছেন রাজনীতিবিদদের। কখনো কখনো তীর্যক কথাও শুনতে হয়েছে। সেই অভিমান থেকেই কি-না রফিক-উল হক এখন একেবারেই চুপ।

কোন কিছুতেই মুখ খোলেন না। বর্ণাঢ্য এক জীবন তার। কাজ করেছেন বাংলাদেশের সব প্রখ্যাত মানুষদের সঙ্গে। তবে আইনজীবী রফিক-উল সবচেয়ে বেশি আলোচনায় আসেন ওয়ান ইলাভেনের পর।

শেখ হাসিনা এবং খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই তাকে বিপুল পরিচিতি এনে দেয়। অসীম সাহসিকতার সঙ্গে তিনি রাজনীতিবিদদের পাশে এসে দাঁড়ান। ওই সময় আওয়ামী লীগ ও বিএনপির প্রায় সব নেতারই আইনজীবী ছিলেন তিনি।

তবে তাদের নানা কর্মকাণ্ডে সমালোচনা করতেও পিছপা হননি।

ব্যারিস্টার রফিক-উল হক কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। এছাড়া জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

স্বাধীন বাংলাদেশের সূচনালগ্নে নানা আইন প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। তার বাল্যকাল কেটেছে কলকাতার চেতলায়।

১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি পাস করে তৎকালীন পাকিস্তানের নাগরিক হয়ে চলে আসেন ঢাকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফৌজদারী আইনে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিলেন।

অবসরে বই পড়েন। আর ক্রিকেট খেলা দেখার প্রতি তার রয়েছে বিশেষ টান। হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি দান করে দিয়েছেন তার জীবনের প্রায় সমস্ত আয়।

গাজীপুরের কালিয়াকৈরে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন সুবর্ণ ক্লিনিক। ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠাতেও ভূমিকা ছিল তার।

বারডেম হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগ ও নূরজাহান ওয়ার্ড, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ও আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দৈনিক বরিশাল ২৪

জীবনের সব উপার্জন মানব সেবায় দান করেছেন ব্যারিস্টার রফিক

সোমবার, জুলাই ৮, ২০১৯ ১১:৫৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন