ঝড়বৃষ্টির মধ্যেও ঘরে ঘরে পৌছে যাচ্ছে বিসিসি’র ত্রাণ সামগ্রী
মনিরুল ইসলামঃ বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ এর নির্দেশনায় বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫ নং ওয়ার্ডে বিপদগ্রস্থ মানুষের জন্য ৩ হাজার বস্তা ত্রাণ পৌছে দেয়া হয়। সারা রাত ঝড় বৃষ্টির মধ্যে সিটি কর্পোরেশনের লোকবল ও স্থানীয় উদ্যমী সেচ্ছাসেবক মিলে ৩০০০ পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
গতকাল পলাশপুর ৫ নং কলনিতে, মোহাম্মদপুর, মাঠ বাড়ি,ইসলাম নগর, ১নং ও ১. ৫ নং কলোনিতে দরিদ্র পরিবারের ত্রাণ বিতরন করা হয়েছে ।
েএই ওয়ার্ডের ঘনবসতি ও দারিদ্র্যতার কথা বিবেচনা করে মেয়র আন্তরিকভাবে গুরুত্ব দিচ্ছেন। ফলে বিগত দিনে ২১৬০ বস্তা এবং গত রাতে ৩০০০ বস্তাসহ মোট ৫১৬০ বস্তা ত্রাণ এখন পর্যন্ত আমাদের ওয়ার্ডের ৫১৬০ পরিবারের ঘরে পৌঁছে দিতে পেরেছি বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর কেফয়েত হোসন রনি।
জনাব রনি বরেন, আমি জানি আমাদের ওয়ার্ডের আরো দরিদ্র বিপদগ্রস্থ পরিবার আছে। ইনশাহ আল্লাহ্ আমি চেষ্টা করবো ভবিষ্যতে যদি আরো বরাদ্দ আসে তখন এক এক করে সবার ঘরে পৌঁছে দেয়ার জন্য। জনপ্রিয় এই তরুন কাউন্সীলর সকলকে ঘরে থাকার অনুরোধ করেছেন।












