ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনছেন চালক! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনছেন চালক! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০২, ২০২০ ১২:৫১ পূর্বাহ্ণ
A- A A+ Print

ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনছেন চালক!

১০৩

অনলাইন নিউজ: ঝালমুড়ি কে না পছন্দ করেন। সেই পছন্দের মাত্রা যদি হয় চলন্ত ট্রেন থামিয়ে ঝালমুড়ি কেনা তবে তা বলাই বাহুল্য। আর সেই ক্রেতা যদি হন খোদ ট্রেনের চালক তবে সেটি বাড়াবাড়ির পর্যায়েই পরে বৈকি।

এমনই অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন ঢাকা- নারায়ণগঞ্জ রুটের চলাচলকারী এক ট্রেন চালক। সোমবার (৩০ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় শুরু হয়। তবে মঙ্গলবার (১ ডিসেম্বর) সেই ট্রেনের চালক কে ছিলেন সে ব্যাপারে কোনো তথ্য দিতে চাননি নারায়ণগঞ্জ রেলস্টেশনের কোনো কর্মকর্তাই।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন থামিয়ে ট্রেনের চালক শহরের অদূরে উকিলপাড়া এলাকার রেল লাইনের পাশে বসা এক নারী বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি সংগ্রহ করছেন।

ভিডিও ধারণ করা ব্যক্তি ওই এলাকার দিপ্ত সাহা মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, বিষয়টা প্রায় ৫-৬ দিন খেয়াল করেছি। সন্ধ্যায় বা রাতে ঢাকাগামী বা ঢাকা থেকে আসা ট্রেনটি এই এলাকায় স্লো হয়ে থেমে যায়। সোমবার ভিডিও ধারণ করেছি।

ঝালমুড়ি কেনার ব্যাপারে নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, আমি এখনও এমন কোনো ভিডিও দেখিনি বা অভিযোগ পাইনি। যদি ট্রেন থামিয়ে ঝালমুড়ি খেয়ে থাকে, তাহলে খুব খারাপ কাজ করেছে। আমি খবর নিচ্ছি, কে করেছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: বিডি-প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনছেন চালক!

বুধবার, ডিসেম্বর ২, ২০২০ ১২:৫১ পূর্বাহ্ণ | আপডেটঃ ডিসেম্বর ০২, ২০২০ ১২:৫১ পূর্বাহ্ণ
১০৩

অনলাইন নিউজ: ঝালমুড়ি কে না পছন্দ করেন। সেই পছন্দের মাত্রা যদি হয় চলন্ত ট্রেন থামিয়ে ঝালমুড়ি কেনা তবে তা বলাই বাহুল্য। আর সেই ক্রেতা যদি হন খোদ ট্রেনের চালক তবে সেটি বাড়াবাড়ির পর্যায়েই পরে বৈকি।

এমনই অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন ঢাকা- নারায়ণগঞ্জ রুটের চলাচলকারী এক ট্রেন চালক। সোমবার (৩০ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় শুরু হয়। তবে মঙ্গলবার (১ ডিসেম্বর) সেই ট্রেনের চালক কে ছিলেন সে ব্যাপারে কোনো তথ্য দিতে চাননি নারায়ণগঞ্জ রেলস্টেশনের কোনো কর্মকর্তাই।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন থামিয়ে ট্রেনের চালক শহরের অদূরে উকিলপাড়া এলাকার রেল লাইনের পাশে বসা এক নারী বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি সংগ্রহ করছেন।

ভিডিও ধারণ করা ব্যক্তি ওই এলাকার দিপ্ত সাহা মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, বিষয়টা প্রায় ৫-৬ দিন খেয়াল করেছি। সন্ধ্যায় বা রাতে ঢাকাগামী বা ঢাকা থেকে আসা ট্রেনটি এই এলাকায় স্লো হয়ে থেমে যায়। সোমবার ভিডিও ধারণ করেছি।

ঝালমুড়ি কেনার ব্যাপারে নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, আমি এখনও এমন কোনো ভিডিও দেখিনি বা অভিযোগ পাইনি। যদি ট্রেন থামিয়ে ঝালমুড়ি খেয়ে থাকে, তাহলে খুব খারাপ কাজ করেছে। আমি খবর নিচ্ছি, কে করেছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: বিডি-প্রতিদিন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন