ঠাকুরগাঁওয়ে ফুলকপির বাম্পার ফলন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঠাকুরগাঁওয়ে ফুলকপির বাম্পার ফলন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৭, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ
A- A A+ Print

ঠাকুরগাঁওয়ে ফুলকপির বাম্পার ফলন

৩৩

অনলাইন নিউজ: ঠাকুরগাঁওয়ে গত কয়েক বছরের তুলনায় এবার ফুলকপির বাম্পার ফলন হয়েছে। অল্প জমিতে অধিক হারে ফুলকপি চাষ করতে পেরে কৃষকরাও খুশী। বর্তমানে শীতকালীন সবজি ফুলকপির দাম বেশি থাকায় লাভবান হওয়ার আশায় মুখ ভরা হাসি নিয়ে ক্ষেত থেকে ফুলকপি সংগ্রহের কাজে ব্যস্ত চাষিরা।

জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৮২৪ হেক্টর জমিতে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৮৩০ মেট্রিক টন। যার মধ্যে শুধু ফুলকপি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৭২ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগই আগাম চাষ করা হয়েছে।

সরেজমিনে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠজুড়ে সারি সারি শীতকালীন ফসল ফুলকপি। আর এই ফুলকপি বাজারে ভালো দামে বিক্রির আশায় জমি থেকে সংগ্রহ করে নির্দিষ্ট এক স্থানে জমা করছেন চাষিরা।

সদর উপজেলার বিমানবন্দর এলাকার চাষিরা জাকির হোসেন জানান, এবার জমিতে আগাম ফুলকপি আবাদ ভালো হয়েছে। ফলন ও দাম ভালো থাকায় হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, এই জেলার মাটি ও আবহাওয়া ফুলকপি চাষের উপযোগী। ফলন অনেক ভালো হয়। আমরা মাঠ পর্যায়ে চাষিদের কপির ভালো ফলনের জন্য পরামর্শ দিয়ে আসছি। জেলার চাহিদা মেটিয়েও প্রতিবছর ঢাকাসহ বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়।

সূত্র: বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

ঠাকুরগাঁওয়ে ফুলকপির বাম্পার ফলন

শনিবার, নভেম্বর ৭, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা