ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১:৪৭ অপরাহ্ণ
A- A A+ Print

ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

৫৮

অনলাইন নিউজ: মানিকগঞ্জ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুবাইয়া আক্তার নামে এক স্কুলছাত্রী মারা গেছে।

নিহত রুবাইয়া আক্তার মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুর রশীদের মেয়ে। সে স্থানীয় রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহাম্মেদ বলেন, আজ (শনিবার) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নারগিস আক্তার বলেন, শুক্রবার দুপুর সোয়া একটার দিকে রুবাইয়াকে জেলা হাসপাতালে আনা হয়।

তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে এ পর্যন্ত ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মানিকগঞ্জ থেকে ঢাকায় নেয়ার পর এবং ১ জন মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গেল ৪ আগস্ট ২৭ দিনের শিশু সন্তান রেখে মানিকগঞ্জের মমতাজ চক্ষু হাসপাতালের নার্স চামেলী বেগম (২৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

ছবি:ফাইল ফটো।

দৈনিক বরিশাল ২৪

ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০১৯ ১:৪৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী