ডেঙ্গু থেকে বাঁচতে স্কুলের জানালায় মশারি! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডেঙ্গু থেকে বাঁচতে স্কুলের জানালায় মশারি! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩১, ২০১৯ ৮:৫৮ অপরাহ্ণ
A- A A+ Print

ডেঙ্গু থেকে বাঁচতে স্কুলের জানালায় মশারি!

৬৪

অনলাইন নিউজ: ডেঙ্গু থেকে বাঁচতে মাদারীপুরের শিবচর উপজেলার একটি স্কুলের জানালায় মশারি টানিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে কর্তৃপক্ষ। ‘প্রভাতি কিন্ডার গার্টেন’ নামের ওই স্কুলটি শিবচর উপজেলা চত্বরে অবস্থিত। স্কুল কর্তৃপক্ষের এ উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জানা গেছে, ওই স্কুলের শিক্ষার্থী সংখ্যা ৪৫৪ জন। কিন্তু সম্প্রতি ডেঙ্গু আতঙ্কে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কমতে শুরু করে। পরে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে এ অভিনব পন্থা বেছে নেয় কর্তৃপক্ষ।

প্রায় এক সপ্তাহ আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুলের চারপাশের জানালাগুলোতে মশারি টানানো হয়। এ ছাড়া নিয়মিত পরিষ্কার করা হচ্ছে স্কুলের চারপাশ।

জানালায় মশারি টানানোর বিষয়ে বিদ্যালয়টির অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান বলেন, ‘ডেঙ্গু আতঙ্ক বিরাজ করায় বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিতি কমতে শুরু করেছিল।

গত সপ্তাহে জানালাগুলোতে মশারি টানানোর পর থেকে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে।’

আল নোমান আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রভাতি কিন্ডার গার্টেনসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক লিফলেট বিতরণ, সভা ও সেমিনার করা হচ্ছে।’

দৈনিক বরিশাল ২৪

ডেঙ্গু থেকে বাঁচতে স্কুলের জানালায় মশারি!

শনিবার, আগস্ট ৩১, ২০১৯ ৮:৫৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী