ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১২, ২০১৯ ৭:৪৪ অপরাহ্ণ
A- A A+ Print

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার

৫৯

অনলাইন নিউজ: ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল শুক্রবার।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০মিনিট পর্যন্ত দেড় ঘণ্টা ব্যাপী চলবে ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৫৮জন। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার ।

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা (সাধারণ জ্ঞান) চলবে। ‘চ’ ইউনিটের চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ১ জন। ভর্তি পরীক্ষার সিটপ্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালে ভ্রমমাণ আদালত দায়িত্ব পালন করবেন।

দৈনিক বরিশাল ২৪

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৯ ৭:৪৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্