তাবাসসুমের অপারেশন হবে, সব খরচ পুলিশের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তাবাসসুমের অপারেশন হবে, সব খরচ পুলিশের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৫, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

তাবাসসুমের অপারেশন হবে, সব খরচ পুলিশের

৫৫

অনলাইন নিউজঃ সীতাকুণ্ডের স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছোট্ট তাবাসসুম। কয়েকদিন আগে মোমবাতি নিয়ে খেলতে গিয়ে জামায় আগুন লেগে ঝলসে যায় তাবাসসুমের শরীর। তাবাসসুমের বাবা অসুস্থ ও কর্মক্ষম নয়। মা পরের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালান। তাদের পক্ষে তাবাসসুমের চিকিৎসা ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছিল না। অথচ আজ বৃহস্পতিবার (৫ মার্চ) তার অপারেশন।

এ অবস্থায় তাবাসসুম এর চোখের পানি মুছে দিতে এগিয়ে এসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মানবিক ইউনিট।

ইউনিট প্রধান শওকত আরশাদ জানান, তাবাসসুমের পরিবারের অবস্থা খুব খারাপ। গতকাল খবর পেয়ে সিএমপি মানবিক ইউনিট তাদের সহায়তায় এগিয়ে আসে। আজ তাবাসসুমের অপারেশনে ওষুধসহ যাবতীয় খরচ আমরা বহন করছি। এছাড়াও তাদের পরিবারের চারজনের খাবারের ব্যবস্থা করেছি আমরা।

তিনি বলেন, ‘গতকাল হাসপাতালে গিয়ে দেখি ডাক্তার অপারেশনের বড় একটি স্লিপ দিয়েছে, কিন্তু তাবাসসুমের বাবার পকেটে আছে মাত্র ২০০ টাকা। বিষয়টি জেনে আমরা তার পাশে দাঁড়াই। অপারেশনের সমস্ত খরচ মানবিক পুলিশ ইউনিটের এবং তারা যতদিন হাসপাতালে থাকবে তাদের দুই জনের খাবার মানবিক পুলিশ ইউনিট বহন করবে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে কনস্টেবল মো. শওকত হোসেন, মো. মাঈন উদ্দিন, মাহাবুল আলমসহ পুলিশ সদস্যরা চট্টগ্রাম নগরের বিভিন্ন ফুটপাতে পড়ে থাকা অসহায় রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। ২০১৯ সালের ডিসেম্বরে নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান পুলিশের মাসিক কল্যাণ সভায় এই ইউনিটের ঘোষণা দেন।

দুস্থ ও অভিভাবকহীন রোগীদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা, এসব রোগীদের বিনা মূল্যে খাদ্য ও বস্ত্র সরবরাহ, অপারেশন করানো ও অপারেশন পরবর্তী পরিচর্যা, সুস্থ না হওয়া পর্যন্ত রোগীদের পরিচর্যা, অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে পুলিশের এ ইউনিট গঠন করা হয়।

দৈনিক বরিশাল ২৪

তাবাসসুমের অপারেশন হবে, সব খরচ পুলিশের

বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২০ ৩:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্