তালতলীতে জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে মৎস পোনা অবমুক্ত
মংচিন থান, তালতলী(বরগুনা )প্রতিনিধি: বরগুনার তালতলীতে মৎস সপ্তাহ পালন উপলক্ষে মৎস পোনা অবমুক্ত করেছেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো:আসাদুজ্জামান বুধবার দুপুরে তালতলী উপজেলা কমপ্লেক্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন।তিনি বলেন মাছ আমাদের জাতীয় সম্পদ ,মাছ উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় স্থানে।
বাংলাদেশের মানুষের আমিশের চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণ মাছ বিদেশে রপ্তানি হচ্ছে।মো: আসাদুজ্জান আরো বলেন ,তালতলীতে অনেক সরকারি জলাশয়ে রয়েছে সেগুলো কে দখল মুক্ত করে আমরা সেখানে ও মাছ অবমুক্ত করে এলাকার জনগণের আমিসের চাহিদা পুরন করে ও বিদেশ রপ্তানি করতে পারবো। যাতে এলাকায় মানুষ উপকৃত হবে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন












