দীর্ঘ ৫ মাস পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সমুদ্র সৈকত উন্মুক্ত হচ্ছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দীর্ঘ ৫ মাস পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সমুদ্র সৈকত উন্মুক্ত হচ্ছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৭, ২০২০ ১১:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

দীর্ঘ ৫ মাস পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সমুদ্র সৈকত উন্মুক্ত হচ্ছে

১০৩

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার সী বিচ, হোটেল মোটেল, কটেজ এবং রেস্টুরেন্টসহ পৌর এলাকার বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আজ।

অবশেষে আজ থেকে (সোমবার ১৭ আগষ্ট’২০২০ ইং) থেকে পরীক্ষামূলকভাবে সীমিত আকারে
দীর্ঘ ৫ মাস পর স্বাস্থ্যবিধিসহ ৬৫টি নির্দেশনা মেনে সীমিত পরিসরে বিশ্বের দীর্ঘতম সী বিচসহ পৌর শহরের পর্যটন শিল্প খুলে দেওয়ায় কক্সবাজারের হোটেল, মোটেল, কটেজ, রেস্টুরেন্ট, ক্ষুদে ব্যবসায়ী, কিটকট ব্যবসায়ী, ভাসমান ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলে পর্যটকদের বরণ করতে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সৃষ্ট উদ্যত পরিস্থিতিতে
দীর্ঘ লকডাউনে প্রায় ৫ মাস যাবৎ সমুদ্র সৈকত জনমানব শূন্য ছিলো। আজ থেকে আবারো চিরচেনা রূপে ফিরবে।
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, কক্সবাজার পৌর এলাকায় পর্যটন শিল্প সীমিত আকারে খোলা থাকাবস্থায় কোভিড-১৯ এর সংক্রামণের মাত্রা ও গতি প্রকৃতি পর্যবেক্ষন করে পর্যটন শিল্পের উম্মুক্ত এলাকা আরো সম্প্রসারিত করা বা সংকুচিত করার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে কক্সবাজারের পাশ্ববর্তী জেলার থমকে যাওয়া পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন স্পটগুলোও চালু করতে নেয়া হচ্ছে প্রস্তুতি। সে লক্ষে শনিবার নীলাচলসহ বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। বান্দরবান জেলা প্রশাসন জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে খুলে দেয়া হতে পারে পর্যটন স্পটগুলো।

আগামী অক্টোবর মাস থেকে কক্সবাজারে পর্যটন মওসুম শুরু হওয়ার মাস দেড়েক আগেই কক্সবাজারের পর্যটন শিল্প উম্মুক্ত করে দেওয়ায় পর্যটন শিল্প উদ্যোক্তারা বেশ খুশি। তারা আসন্ন পর্যটন মওসুমের জন্য পরিকল্পিতভাবে সময় নিয়ে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন।

আজ থেকে আবারও চিরচেনা সেই পুরনো রূপে ফিরবে সমুদ্র সৈকত। থাকবে না আর রঙ্গিন ডলফিন ও কাচিমের স্বাধীন চৈতন্য।

দৈনিক বরিশাল ২৪

দীর্ঘ ৫ মাস পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সমুদ্র সৈকত উন্মুক্ত হচ্ছে

সোমবার, আগস্ট ১৭, ২০২০ ১১:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন