দেশের ৬০ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশের ৬০ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৫, ২০১৯ ৬:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

দেশের ৬০ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক

৬৪

 অনলাইন নিউজ :   বাংলাদেশে আট লক্ষাধিক টিউবওয়েল আছে। যার ৬০ শতাংশ আর্সেনিকযুক্ত। গ্রামে বসবাস করা ৯৭ শতাংশ লোক এসব টিউবওয়েল থেকে পানি পান করছে এবং গৃহস্থালিসহ প্রয়োজনীয় কাজে ব্যবহার কছেন, যা আক্রান্ত এলাকার মানুষের জন্য খুবই ভয়ঙ্কর একটা বার্তা দিচ্ছে।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন জাপানের টুকুশিমা বুরনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেইসিরো হিমনু। এক দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসেনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের আর্সেনিক সমস্যা নিয়ে গবেষণা করছেন অধ্যাপক সেইসিরো হিমনু।

সেইসিরো হিমনু বলেন, গত এক দশকে আমরা ১২টি গবেষণাপত্র প্রকাশ করতে সক্ষম হয়েছি। যেখানে আমরা দেখতে পেয়েছি শরীরে আর্সেনিকের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বেশকিছু রোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। তার মধ্যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অথেরোস্ক্লেরোসিস, ক্যানসার, স্কিনের সমস্যা। বিশ্ববিদ্যালয়ের অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ইনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স ল্যাবে চলে আমাদের গবেষণা।

সম্প্রতি Dose-dependent relationship between chronic arsenic exposure and cognitive impairment and serum brain derived neurotrophic factor নামের প্রায় ৮ ইমপ্যাক্ট ফ্যাক্টরের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে সক্ষম হয়েছেন তারা। তাদের এই গবেষণা বলছে, আর্সেনিক মানুষের জ্ঞান ধারণের ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

RU-Picture

সেইসিরো হিমনু বলেন, বাংলাদেশে গত প্রায় ২০ থেকে ৩০ বছর ধরে এই সমস্যাটা আছে। আক্রান্ত এলাকার মানুষের ভোগান্তি কম নয়। ওই এলাকার মানুষ যখন হার্টের সমস্যা, ক্যানসারসহ বিভিন্ন রোগ নিয়ে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন। ডাক্তাররা স্বাভাবিক নিয়মে বলে দিচ্ছেন এটা ধূমপান বা অন্য কোনো কারণে হয়েছে। মজার ব্যাপার হলো ডাক্তাররা বুঝতে পারছেন না এটি আর্সেনিকের প্রভাবেও হওয়া সম্ভব।

তিনি বলেন, শরীরে যখন কম পরিমাণে আর্সেনিক থাকছে তখন কোনো উপসর্গ দেখা যায় না। ধীরে ধীরে চামড়ার সমস্যা দেখা যায়। এটি যখন স্থায়ী হয় এবং আর্সেনিকের পরিমাণ বাড়ে তখন ব্লাক ফুটসহ মৃত্যুর দিকে ঠেলে দেয়।

বাংলাদেশে আর্সেনিকের ভবিষ্যত নিয়ে এই অধ্যাপক বলেন, এখন সময় এসেছে বাংলাদেশ থেকে এই সমস্যা প্রতিরোধে উদ্যোগ নেয়ার। এজন্য প্রাথমিকভাবে আর্সেনিক আক্রান্ত এলাকা ও আর্সেনিক আক্রান্ত লোকেদের রেজিস্ট্রেশনের পদক্ষেপ নেয়া যেতে পারে। সেই সঙ্গে টিউবওয়েলগুলোতে ফিল্টার স্থাপনের ব্যবস্থা করা যেতে পারে। তবে এটি সহজ নয়, জাপানের মতো দেশ এই উদ্যোগ নিতে এখনো পারেনি। তবে চিলি আর্সেনিক প্রতিরোধে ভূমিকা রাখতে পেরেছে।

দৈনিক বরিশাল ২৪

দেশের ৬০ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০১৯ ৬:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্