দেশে করোনায় ২৩ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত হয়েছেন ১৪৯৩ জন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশে করোনায় ২৩ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত হয়েছেন ১৪৯৩ জন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২০ ৪:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

দেশে করোনায় ২৩ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত হয়েছেন ১৪৯৩ জন

৩২

অনলাইন নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার যা ছিল ২০ জন। আর এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬১০ জন। বুধবার ( ২৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১২ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৫৭টি। এ নিয়ে দেশে মোট ২২ লাখ ৯৬ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১২ দশমিক ০৮ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তসহ দেশে মোট আক্রান্ত ৪ লাখ ৩ হাজার ৭৯ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। নতুন মৃত্যু ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৪ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৫ শতাংশ।

মৃতদের মধ্যে ২১ জন হাসপাতালে ও ২ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৫১৩ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭ দশমিক ০১ শতাংশ এবং ১ হাজার ৩৪৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২ দশমিক ৯৯ শতাংশ। তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬১০ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩২ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ২৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন এবং ষাটোর্ধ্ব ১৬ জন রয়েছেন। বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন ও খুলনা বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ১ জন রয়েছেন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৪ কোটি ৪২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ২৪ লাখের বেশি।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। দেশের ইতিহাসে দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহনও

দৈনিক বরিশাল ২৪

দেশে করোনায় ২৩ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত হয়েছেন ১৪৯৩ জন

বুধবার, অক্টোবর ২৮, ২০২০ ৪:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত