দেশ অনিশ্চয়তার পথে চলছে - জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশ অনিশ্চয়তার পথে চলছে - জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২০, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

দেশ অনিশ্চয়তার পথে চলছে – জিএম কাদের

১৮১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃজা তীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ অনিশ্চয়তার পথে চলছে। ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল। কিন্তু, আমরা দেখছি এই সরকারের ভিতরে সরকার আছে। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার। প্রশাসন সবসময় মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই। পাশাপাশি নব্যদলীয় করণের ভিত্তিতে পছন্দনীয় লোকজন পদায়ন করা হচ্ছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকার কোনভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। দেশের মানুষ আতংকগ্রস্ত হয়ে আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। খেটে খাওয়া মানুষের আয়-রোজগার কমে যাচ্ছে। দেশে বিনিয়োগ নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নতম পর্যায়ে। বেকার সমস্যা উর্দ্ধগামী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। একটি সুন্দর নির্বাচন পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে, সরকার সেই পথে হাঁটছে না।

আজ বিকেলে জাতীয় পার্টি কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী প্রেসিডিয়াম সদস্যদের সভায় সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় আলোচনায় অংশ নেন- কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, শেরীফা কাদের, একেএম মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম মিলন, এইচএম শাহরিয়ার আসিফ, মোঃ আশরাফুজ্জামান আশু, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, এ্যাড. মোঃ মমতাজ উদদীন, আলহাজ¦ মোঃ আবু তাহের, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুম্মন, মোঃ আজমল হোসেন লেবু এবং নুরুন নাহার বেগম।

দৈনিক বরিশাল ২৪

দেশ অনিশ্চয়তার পথে চলছে – জিএম কাদের

বুধবার, আগস্ট ২০, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড