নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ এর অতিরিক্ত বিল, ভোগান্তিতে গ্রাহক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ এর অতিরিক্ত বিল, ভোগান্তিতে গ্রাহক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৫, ২০২০ ১১:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ এর অতিরিক্ত বিল, ভোগান্তিতে গ্রাহক

৫২

ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অতিরিক্ত পল্লী বিদ্যুৎ বিল দেখে অনেকেই হতভম্ব। এতে উপজেলার অধিকাংশ গ্রাহক ভোগান্তির শিখার। পল্লী বিদ্যুৎতের অতিরিক্ত বিল দেখে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালচনার ঝড় উঠেছে। এতে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বাণিজ্যক মিটার গুলোতে লকডাউনের কারনে দোকান পাট বন্ধ রাখলেও আগের নমুনায় বিল তৈরি করা হয়েছে এবং ডবল বিল তৈরি করা হয়েছে বলে গ্রাহকরা অভিযোগ করেন। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকতা কর্মচারীর উদাসিনতা ও মনগড়া বিল তৈরির মাধ্যমে ভোগান্তির শিখার হতে হচ্ছে গ্রাহকদের। অভিযোগ বিদ্যুৎ সরবরাহ আগের তুলনায় কিঞ্চিত উত্তরণ হলেও প্রকৃত সত্যকে আড়াল করে স্বচ্ছতা ও জবাবদিহিতার উর্ধ্বে থেকে মে মাসে মনগড়া ভৌতিক বিলের খড়গ চাপিয়ে নানামুখি ভোগান্তিসহ বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে।

নবীগঞ্জ পৌর একাকার পূর্ব তিমির পুর গ্রামের গ্রাহক মোঃহামদু মিয়ার অভিযোগ,ফেব্রুয়ারি-মার্চ ও এপ্রিল এই তিন মাসের বিল যোগ করে তিন ভাগ করলে গড় বিল হয় ৪৬০ টাকা অথচ মে মাসে অফিসে বসে গড় বিলের নামে আমার বিল করে দিয়েছেন ৯৯০ টাকা।

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমেদ আজাদ বলেন,গত জানুয়ারি থেকে এপ্রিল মাসের তুলনায় এই মাসে ডাবল বিদ্যুৎ বিল এসেছে।গত মাস গুলায় গড় হিসাব করলে ৬ থেকে ৭ হাজার টাকা কিন্তু মে মাসে ততটা দোকান খোলা হয় নাই তবুও ও ১১ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে।

আমার আবাসিক মিটারে ও জানুয়ারি থেকে এপ্রিল মাসের গড় হিসাব করলে ৩শত থেকে ৪শত টাকা কিন্তু মে মাসের বিল ১৭০০ টাকা। করোনার কারণে বাড়ি আসবে না বলে মিটার না দেখে বিল করেছে পল্লী বিদ্যুৎ, তবে বিলের কাগজ ঠিকই দোকান এবং বাড়ি বাড়ি বিলি করেছে। এটা একটা ধোঁকাবাজি। গড় বিলের নামে ডবল বিল করেছে। নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী আহমদ রাজু বলেন,২ মাস ২০ দিন দোকান বন্ধ রাখার পর বিদ্যুৎ বিল দুই মিটারে ২৭০০০ হাজার টাকা বিল আসে।

পরে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করলে বিলের পরিমান ৯৮০০ টাকা দাবি করা হয়। সচেতন মহল বলছেন, এ যেন গোদের ওপর বিষফোঁড়া, একদিকে করোনা সংকট মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউন বা সাধারণ ছুটিতে কর্মহীন ঘরবন্দি মানুষের আর্থিক ও খাদ্য সংকটে জীবন-জীবিকা নাভিশ্বাস। বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ বিলে বিলম্ব মাসুল মওকুফসহ গ্রাহকদের ভোগান্তি কমাতে সরকারি নির্দেশনাকেও মানছেন না।

গড়বিলের কথা বলে দ্বিগুন বা তিনগুন বেশি ভৌতিক বিলের বোঝা গ্রাহকের ঘাড়ে চাপিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।সময়মতো বিল পরিশোধে ব্যর্থ হলেই লাইন বিচ্ছিন্ন করবে এবং পুনঃসংযোগ দেওয়ার সময় গ্রাহকের আর্থিক ক্ষতির সঙ্গে ভোগান্তিও রয়েছে।সীমাহীন এই ভোগান্তি ও আর্থিক ক্ষতির প্রতিকার চায় সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন মহলের কাছে।

এছাড়া এসব ভুতুড়ে বিল সংশোধন করতে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে এসেও হয়রানির শিকার হন গ্রাহকরা। সেইসঙ্গে সমিতির ভুল হওয়া সত্ত্বেও ডুপলিকেট ফি বাবদ কেটে নেওয়া হয় টাকা। সেইসঙ্গে অদৃশ্য কারণে ডিমান্ড চার্জের নামেও নেওয়া হয় অতিরিক্ত টাকা। গ্রাহকদের বছরের পর বছর মিটার ভাড়াও দেওয়া লাগে এমন অভিযোগের পাহাড় রয়েছে এ সমিতির বিরুদ্ধে।

নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এজিএম রুহুল আমীন বলেন,করোনাকালে সরকারি নির্দেশনায় গড় বিল করা হয়েছে।তবে ভৌতিক বিল করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেন এই কর্মকর্তা।গত মাস গুলার তুলনায় মে মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে বেশি তাই বিল বেশি।

দৈনিক বরিশাল ২৪

নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ এর অতিরিক্ত বিল, ভোগান্তিতে গ্রাহক

বৃহস্পতিবার, জুন ২৫, ২০২০ ১১:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন