নিশো-মেহজাবিনের বিস্ময়কর অভিজ্ঞতা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নিশো-মেহজাবিনের বিস্ময়কর অভিজ্ঞতা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০২০ ৭:২১ অপরাহ্ণ
A- A A+ Print

নিশো-মেহজাবিনের বিস্ময়কর অভিজ্ঞতা

৮৩

অনলাইন নিউজ: গ্রাম থেকে ঢাকা শহরে এসে হাজির আফরান নিশো আর মেহজাবিন চৌধুরী দম্পতি। উদ্দেশ্য এক পরিচিতের বাড়ির কেয়ারটেকারের চাকরি।

ঢাকায় আসার পর থেকে নানা রকমের বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকেন গ্রামের এই সরল মানুষ দুটি। তাদের কাছে ঢাকাটাকে মনে হয়, আলাদা একটি দেশ। যেখানকার মানুষ, রীতি, নীতি- সবই আলাদা। মানুষ যে নানা রকমের হতে পারে, সেটা তারা এতকাল জানতেন না।

তাদের ধারণা ছিল, পৃথিবীর সব মানুষই তাদের মতো! নিশো-মেহজাবিন দম্পতি যেদিন নিজ চোখে দেখে এই শহরে কুকুরের জন্মদিনও পালন হয় বিয়ের অনুষ্ঠানের মতো করে- সেদিন বিস্ময়ে নির্বাক হয়ে যায় এই দম্পতি।

এমনই এক গল্প নিয়ে সিএমভি’র ব্যানারে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ। নাম ‘নির্বাসন’।  এই নাটকটির চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজে। শুটিং শেষ হলো চলতি সপ্তাহে।

কাজটি প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘এখানে আসলে গ্রাম থেকে আসা দুজন সত্যিকারের মানুষের চোখ দিয়ে এই শহরের পুতুল মানুষগুলোকে দেখানোর চেষ্টা করেছি। আমরা যারা এই শহরে আছি, তারা মূলত চাবিওয়ালা পুতুল।

এরচেয়ে বিশেষ কিছু নয়। এটাই এই গল্পের ফোকাস পয়েন্ট। তবে গল্পের শেষটা একটু অন্যরকম।’ ‘নির্বাসন’-এর শেষটাতে থাকে গল্পের বড় একটি মোড়। সেটি এখনি বলতে চাইছেন না নির্মাতা। তবে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানালেন, নাটকটি আরটিভির ঈদ আয়োজনে প্রচার হচ্ছে। একইসঙ্গে উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।সূত্র:আরটিভি

দৈনিক বরিশাল ২৪

নিশো-মেহজাবিনের বিস্ময়কর অভিজ্ঞতা

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২০ ৭:২১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ