নড়াইলে এতিম ও দুস্ত শিক্ষার্থীদের মাঝে অনুদান ও দোয়া অনুষ্ঠিত
মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধিঃ দূর্ন ীতি দমন কমিশনার ্ধসঢ়;এ এফ এম আমিনুল ইসলামের পক্ষ থেকে এতিম ও দুস্ত শিক্ষার্থীদের মাঝে অনুদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শনিবার দুপুরে শহরের তাসরিন সুলতানা হাফিজিয়া নুরানি মাদ্রাসায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়ারুল ইসলাম দূনীতি দমন কমিশনার ্ধসঢ়;এ এফ এম আমিনুল ইসলামের পক্ষ দুস্থদের মাঝে নগত অর্থ বিতরণ করেন।
২৬ জন এতিম ও দুস্থ শিক্ষার্থীর মাঝে এ অর্থ দেয়া হয় । পরে করোনা মহামারী থেকে মুক্তি পেতে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহম্মদ জাকারিয়া হুসাইন, হাফেজ মোহম্মদ আহসান হাবিব, নড়াইল কন্ঠের সম্পাদক ও জেলা দূর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজ,দূর্নীতি দমন কমিশনার (তদন্ত) এফ, এম আমিনুল ইসলামের আত্মীয় মোঃ ফারুক আহম্মেদসহ মাদ্রাসার কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ সময় উস্থিত ছিলেন।












