নড়াইলে কালিয়ায় ইভটিজিং এর দায়ে ৬০ বছরের বৃদ্ধকে ৩ মাসের কারাদন্ড - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নড়াইলে কালিয়ায় ইভটিজিং এর দায়ে ৬০ বছরের বৃদ্ধকে ৩ মাসের কারাদন্ড - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৭, ২০২০ ১:৪৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

নড়াইলে কালিয়ায় ইভটিজিং এর দায়ে ৬০ বছরের বৃদ্ধকে ৩ মাসের কারাদন্ড

১০১

মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধিঃ ইভটিজিং এর অপরাধে শুক্রবার দুপুরে নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের আইয়ুব আলী খন্দকার নামে (৬০) এক ব্যক্তিকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইয়ুব আলী পানিপাড়া গ্রামের কালা মিয়া খন্দকারের ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বড়দিয়া গ্রামের শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকতো ও কুটুক্তি করতো। বর্তমানে করোনাভাইরাস এর কারনে বিদ্যালয় বন্ধ থাকায় শুক্রবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে পাশের পুটিমারি বাজারে যাওয়া জন্য আইয়ুব আলীর ভ্যানে উঠে। চলতি পথে আইয়ুব আলী তাকে কুপ্রস্তাব দেয় ও শরীরের আপত্তিকর স্থানে হাত দেয়। পরে মেয়েটি বাড়িতে এসে তার মাকে জানায়।

এবিষয়ে মেয়েটির পরিবার নড়াগাতি থানায় একটি অভিযোগ দায়ের করে। নড়াগাতি থানা পুলিশ অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে শুক্রবার দুপুরে কালিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্টেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি ওই কারাদন্ড দেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিবুল আলম বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় তাকে তিন (৩) মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

নড়াইলে কালিয়ায় ইভটিজিং এর দায়ে ৬০ বছরের বৃদ্ধকে ৩ মাসের কারাদন্ড

শনিবার, জুন ২৭, ২০২০ ১:৪৯ পূর্বাহ্ণ
১০১

মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধিঃ ইভটিজিং এর অপরাধে শুক্রবার দুপুরে নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের আইয়ুব আলী খন্দকার নামে (৬০) এক ব্যক্তিকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইয়ুব আলী পানিপাড়া গ্রামের কালা মিয়া খন্দকারের ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বড়দিয়া গ্রামের শেখ ফজিলাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীর দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকতো ও কুটুক্তি করতো। বর্তমানে করোনাভাইরাস এর কারনে বিদ্যালয় বন্ধ থাকায় শুক্রবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে পাশের পুটিমারি বাজারে যাওয়া জন্য আইয়ুব আলীর ভ্যানে উঠে। চলতি পথে আইয়ুব আলী তাকে কুপ্রস্তাব দেয় ও শরীরের আপত্তিকর স্থানে হাত দেয়। পরে মেয়েটি বাড়িতে এসে তার মাকে জানায়।

এবিষয়ে মেয়েটির পরিবার নড়াগাতি থানায় একটি অভিযোগ দায়ের করে। নড়াগাতি থানা পুলিশ অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে শুক্রবার দুপুরে কালিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্টেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি ওই কারাদন্ড দেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিবুল আলম বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় তাকে তিন (৩) মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন