নড়াইলে মাশরাফি বিন মুর্তজার শাশুড়ী শনাক্ত
মোস্তফা কামাল,নড়াইল প্রতিনিধি: নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে নড়াইল-২ আসনের এমপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শাশুড়ী হোসনেয়ারা সিরাজের করোনা শনাক্ত হয়েছে।
১৫ জুন সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন তিনি বলেন, হোসনেয়ারা সিরাজকে গতকাল থেকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তিনি সুস্থ্য আছেন। তিনি বলেন, এ নিয়ে জেলায় সর্বমোট ৮জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ সর্বমোট ৬১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮চিকিৎসকসহ ২৩জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং দুইজন মারা গেছেন।












