পা দিয়ে লিখে জেএসসি দিচ্ছে সঞ্জু দাস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পা দিয়ে লিখে জেএসসি দিচ্ছে সঞ্জু দাস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৩, ২০১৯ ৯:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

পা দিয়ে লিখে জেএসসি দিচ্ছে সঞ্জু দাস

৫৪

অনলাইন নিউজঃ জন্ম থেকে দুই হাত না থাকলেও স্বাভাবিক জীবনযাপন করছেন সঞ্জু দাস। শক্তি, মনোবল ও অদম্য সাহসের কাছে হার মেনেছে তার প্রতিবন্ধকতা। দুই হাত নেই। তাই পা দিয়ে লিখে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিচ্ছে সে।

নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের চিত্ত দাসের ছেলে সঞ্জু দাস। নারায়ণগঞ্জের আড়াইহাজার পুরিন্দা কেএম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সে জেএসসি পরীক্ষা দিচ্ছে।

মঙ্গলবার পুরিন্দা কেএম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ বিষয় পরীক্ষা চলাকালীন এ বিষয়টি চোখে পড়ে।

জানা গেছে, জন্ম থেকেই দুই হাত নেই সঞ্জু দাসের। তার বাবা চিত্ত দাস মাছের ব্যবসা করেন। ২ ভাই ১ বোন তার। ছোটবেলা থেকে হাত না থাকলেও সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সে প্রচুর মেধাবী।

তার বাবা চিত্ত দাস জানান, আমার ছেলের হাত না থাকায় প্রথমে লেখাপড়া করাতে চাইনি; কিন্তু তার আগ্রহ দেখে বাধা দেয়নি। এখন আমি তাকে সহযোগিতা করি। আমি মনে করি সে অনেক বড় হবে। কারণ তার লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ।

পরীক্ষার হলের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর সিকদার জানান, পরীক্ষার হলে গিয়ে আমি প্রথমে তাকে দেখে অবাক হই। দেখি হাত না থাকলেও পা দিয়ে পরীক্ষায় লিখছে। আমি তার সঙ্গে কথা বলে দেখলাম সে মেধাবী। তাই প্রতিবন্ধী হিসেবে সকল সুযোগ দেয়ার ব্যবস্থা করে দিই।

সঞ্জু দাস বলে, আমি লেখাপড়া করে সরকারি চাকরি করব। বাবা গরিব মানুষ আমি তাকে সহযোগিতা করব। সে শেষ পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা ও দোয়া চায়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, আমরা উপজেলা প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করব।

দৈনিক বরিশাল ২৪

পা দিয়ে লিখে জেএসসি দিচ্ছে সঞ্জু দাস

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯ ৯:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্