প্রতিহিংসাপরায়ণ না হওয়ার আহ্বান তারেক রহমানের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রতিহিংসাপরায়ণ না হওয়ার আহ্বান তারেক রহমানের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৬, ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ
A- A A+ Print

প্রতিহিংসাপরায়ণ না হওয়ার আহ্বান তারেক রহমানের

৯৬

অনলাইন নিউজঃ ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী। আস-সালামু-আলাইকুম। বিনাভোটে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা গত ১৫ বছর ধরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে, মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালি সময়গুলো কাটাতে বাধ্য করা হয়েছে। হাসিনার অত্যাচার, নির্যাতন-নিপীড়নে দেশের গণতন্ত্রকামী মানুষ ক্ষুব্ধ-বিক্ষুব্ধ। এ কারণেই গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর নির্যাতিত-নিপীড়িতদের কারও কারও হয়তো আচরণে ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটছে।

তিনি বলেন, প্রিয় দেশবাসী, শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে/সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, “বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি, দেশের কোথাও কোথাও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের প্রতি আহ্বান জানাব, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্তার শিকার না হয় সেটি নিশ্চিত করা আপনার/আমার/আমাদের সবার দায়িত্ব। কোনো ধর্মীয় উপাসনালয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না।”

বিবৃতিতে তিনি আরও বলেন, শেখ হাসিনা তার দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্র এবং সমাজে/মানুষে মানুষে ঘৃণা, হিংসা-বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, কেউ সংখ্যালঘু নয়। আমাদের সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি। সুতরাং, ব্যক্তি হিসেবে কারও প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন। কিন্তু আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন। নিজেও নিরাপদ থাকুন। নিজেদের মহত্ত্ব দিয়ে প্রমাণ করুন, আপনি আওয়ামী লীগ না আপনি মানুষ। সূত্রঃ কালবেলা

দৈনিক বরিশাল ২৪

প্রতিহিংসাপরায়ণ না হওয়ার আহ্বান তারেক রহমানের

মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড