ফেনীর দাগনভূঞায় জরিমানার পরিবর্তে মাস্ক প্রদান করলেন ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে সিলোনিয়া বাজারের কাছেই একটি টং চায়ের দোকান নির্দিষ্ট সময়ের পরে খোলা রাখলেও মাস্কহীন, দরিদ্র ও বৃদ্ধ দোকান মালিককে মোবাইল কোর্ট জরিমানা না করে মাস্ক প্রদান করেন।
দরিদ্র ও বৃদ্ধ দোকান মালিক তার ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করে প্রতিশ্রুতি দেন যে তিনি আর কখনো মাস্কহীন ঘর থেকে বের হবেন না এবং নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখবেন না।
আজ ১০ জুন বুধবার করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায় ও সরকারি নির্দেশনা বজায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাগনভূঞা কতৃক অভিযান পরিচালনা করা হয়।
সরকারি নির্দেশনা অমান্য করে দাগনভূঞা উপজেলার দাগনভূঞা সদর, মাতুভূঞা, সিলোনিয়া ও জয়লস্কর বাজারে মাস্ক পরিধান না করা, দোকান খোলা রেখে ও সামাজিক দুরত্ব বজায় না রেখে গণজমায়েত করা, যানবাহনে সামাজিক দূরত্ব বজায় না রেখে একাধিক যাত্রী উঠা, কোন কারণ ছাড়া অযথা ঘুরাঘুরি করাসহ নানা অপরাধে বিভিন্ন ব্যক্তি ও দোকান মালিককে মোট পাঁচটি মামলায় ৪২০০টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অধিকন্তু জারীকৃত নির্দেশনা মেনে চলার, মাস্ক পরিধানের, গণজমায়েত করে আড্ডা না দেওয়ার একই যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ার জন্য আহবান জানানো হয়।












