বক্স খাটের মধ্যে থেকে টিসিবির ১২৩৮ লিটার তেল উদ্ধার, আটক-২
অনলাইন নিউজঃ বক্স খাটের ভিতরে রক্ষিত অবস্থায় বসুন্ধরা ব্যান্ডের টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। ১৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশেএর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এসি (ডিবি) মোঃ আলতাফ হোসেন, ইন্সপেক্টর (নিরস্ত্র) এবিএম ফিরোজ ওয়াহিদ, ইন্সপেক্টর (নিরস্ত্র) রাজেশ কুমার চক্রবর্তী, এসআই মোঃ নাহিদ, এসআই ছাইয়ুম, এসআই সাদিকুল ও সঙ্গীয় অফিসার এই অভিযান চালায়।
রংপুর মেট্রোপলিটন এলাকার মধ্যপার্বতীপুর, ওয়ার্ড-১৭, রোপ-১/৪, বাড়ী-২২ এর মোঃ হানিফ মিয়ার (৪৭) বসতবাড়ী তল্লাশী করে শয়ন কক্ষের বক্স খাটের ভিতরে রক্ষিত অবস্থায় বসুন্ধরা ব্যান্ডের টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১,২৩,৮০০ টাকা।
ঘটনার সাথে জড়িত আসামী মোঃ হানিফ মিয়া (৪৭), পিতা-মৃত হাজী আঃ মান্নান, সাং-মধ্যপার্বতীপুর, ওয়ার্ড-১৭, রোড-১/৪, বাড়ী-২২ এবং মোঃ লাল মিয়া (৫২), পিতা-মৃত আশরাফ আলী, সাং-মধ্যপার্বতীপুর, উভয় থানা-কোতয়ালী, রংপুর মহানগর দ্বয়কে গ্রেফতার করা হয়।












