বজ্রপাতে শিবগঞ্জের এক শ্রমিক নিহত, ভোলাহাটে নিহত ১৩ ভেড়ি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বজ্রপাতে শিবগঞ্জের এক শ্রমিক নিহত, ভোলাহাটে নিহত ১৩ ভেড়ি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৪, ২০২০ ১১:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

বজ্রপাতে শিবগঞ্জের এক শ্রমিক নিহত, ভোলাহাটে নিহত ১৩ ভেড়ি

৮৩

কপোত নবী : ধান কাটার সময় বজ্রপাতে এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একই ঘটনায় দুইজন গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। মৃত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে নবী।

১৪ জুন রোববার দুপুরে রাজশাহীর তানোরের একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে। আহতরা হলো একই এলাকার নুর আলমের ছেলে আখিরুল ইসলাম এবং রবিউল এর ছেলে আশরাফুল ইসলাম। চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাকখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চককীর্তি এলাকার কয়েকজন ধান কাটার শ্রমিক রাজশাহীর তানোরে ধান কাটতে যায়।

দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নবী মারা যায় এবং এ ঘটনায় তার দুই সহকর্মী আশরাফুল ও আখিরুল অসুস্থ হয়ে পড়ে। তিনি আরো জানান, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং মৃত নবীকে রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুপুর ১ টার দিকে বজ্রপাতে ১৩টি ভেড়ি নিহত হয়েছে। উপজেলার খালে আলমপুর গ্রামের মৃত পোষা লায়কের ছেলে আমিজুদ্দীন ভোলার রাখাল মাঠ থেকে চরিয়ে বৃষ্টির মধ্যে খামারে নিয়ে আসে ভেড়িগুলো। এ সময় ৭৩টি ভেড়ি খামারে প্রবেশ করায়।

এ মুহূর্তে বজ্রপাত ঘটে। ভোলার পরিবারের লোকজন জানান, এ সময় বাড়ীর পাশে বজ্রপাত ঘটলে ভেড়িগুলো কাঁপতে থাকে। এক পর্যায়ে ১৩টি ভেড়ির মৃত্যু ঘটে। ১৩টি ভেড়ির আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছেন তারা।

দৈনিক বরিশাল ২৪

বজ্রপাতে শিবগঞ্জের এক শ্রমিক নিহত, ভোলাহাটে নিহত ১৩ ভেড়ি

রবিবার, জুন ১৪, ২০২০ ১১:৩৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন