বটতলাহাট ও চকলামপুরে ডিএনসির অভিযানে ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার
কপোত নবী, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি দল। ২০ জুন শনিবার সকাল ১০ টার দিকে ও দুপুর ৩ টার দিকে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী বটতলা হাট এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. আব্দুল জাব্বার (৫২), সদর উপজেলার ভাগ্যবানপুর গ্রামের জেসমিন(২০) ও চকলামপুর গ্রামের রহমত আলী (২২)।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন এর নির্দেশনায় ও পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিনব্যাপী বিভিন্নস্থানে নিয়মিত অভিযান চালায়। অভিযানে বটতলাহাট থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে জাব্বারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইদিন অপর আরেক অভিযানে চকলামপুর ভাগ্যবানপুর এলাকায় মাদক বিক্রির অভিযোগে জেসমিন ও রহমত কে আটক করা হয়।
পরে সন্ধ্যায় ২জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ও জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।












