বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ি, চরম দূর্ভোগে কয়েক হাজার মানুষ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ি, চরম দূর্ভোগে কয়েক হাজার মানুষ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৯, ২০২০ ২:২৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ি, চরম দূর্ভোগে কয়েক হাজার মানুষ

৬৭

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনাভাইরাসের এই দুঃসময়ে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে অকাল বন্যার সৃষ্টি হয়েছে।

এতে উপজেলার সবক’টি ইউনিয়নের সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় বানের পানিতে ডুবে গেছে।

এতে চরম বিপাকে পড়েছেন বানবাসী মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। বন্যার পানিতে গৃহবন্দি হয়ে পড়ায় আয়-রোজগার করতে পারছেন না তারা। এতে না খেয়ে থাকার উপক্রম দেখা দিয়েছে।

এছাড়া গ্রামীন সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় অধিকাংশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাবুল মিয়া ও নবীনগর গ্রামের উজ্জ্বল হোসেন বলেন, বন্যার পানিতে পরিবারের সবাইকে নিয়ে ঘরবন্দি রয়েছি। ফলে আমাদের আয়-উপার্জন বন্ধ রয়েছে।

এ অবস্থা চলতে থাকলে সবাইকে নিয়ে অনাহারে থাকতে হবে। দর্গাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের মাহবুব আলম সোহাগ বলেন, প্রতিবছর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এমনিতেই আমাদের গ্রামের রাস্তা পানিতে তলিয়ে যায়।

এ বছর পানি শুধু গ্রামের রাস্তায় নয়, মানুষের ঘরবাড়িতে ঢুকে পড়েছে। এতে আমাদের গ্রামের অধিকাংশ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। এ জন্য রাস্তায় মাটি ভরাটের পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোকে ত্রাণসামগ্রী দিতে ইউনিয়ন ও উপজেলার জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এদিকে পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পয়েন্টের সবক’টি দোকানে পানি প্রবেশ করেছে। এতে দোকানগুলোর পণ্যসামগ্রী, আসবাবপত্র নষ্ট হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী বলেন, যারা পানিবন্দি রয়েছেন, তাদেরকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে। বন্যার সকল খবরাখবর জানাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত পরিবারগুলোকে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ উপকরণ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দৈনিক বরিশাল ২৪

বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ি, চরম দূর্ভোগে কয়েক হাজার মানুষ

সোমবার, জুন ২৯, ২০২০ ২:২৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন