বরগুনার তালতলীতে কৃষি অফিসারের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য  - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনার তালতলীতে কৃষি অফিসারের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য  - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৯, ২০২০ ১২:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরগুনার তালতলীতে কৃষি অফিসারের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য 

১১১
মংচিন থান, তালতলী(বরগুনা )প্রতিনিধি: বরগুনার তালতলীর গ্রাম জুড়ে এখন সবুজের সমারোহ, এ যেন বদলে যাওয়া এক তালতলী। যেখানে বছরে একটা ফসল ফলিয়ে তুলতে কৃষকদের কষ্ট হতো, এখন তারা বছরে তিনটি ফসল চাষাবাদ নিয়ে আশাবাদী।
নিশানবাড়িয়া ইউনিয়নের আউশে ভরা ফসলের মাঠে কৃষকের স্বস্তির নিঃশ্বাস। উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমানের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকদের ভাগ্য। ফুটছে কৃষকদের মুখে হাসি।
নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামের কৃষক আফজাল হাওলাদার, বলেন আগে মোগো ক্ষ্যাতে (জমিতে) একফির (একবার) ধান অইতে (হতো)। কিন্তু এবার কৃষি অফিসারের দিক নির্দেশনায় ও আল্লাহর ইচ্ছায়, বছরে তিন ফির (বার) ফসল ফলাইতে পারমু, মোগো জমি আর খাইল্যা (খালী) থাকবেনা।
বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের সবজি চাষি শাহাদাত হোসেন বলেন, আগে বছরে একবার সবজি চাষ করতাম। এবার উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান  সরেজমিনে এসে,
আমাদের পরামর্শ ও দিয়ে বারোমাস সবজি চাষে উদ্বুদ্ধ করছে। আশা করছি আমাদের এখানে ১শত ২৫ একর জমিতে বছরে সবজি চাষে খরচ বাদে দের কোটি টাকার উপরে আয় করতে পারবো। আমারা কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা কৃষি অফিসারের প্রতি সঠিক পরামর্শ দেওয়ার জন্য।
কেমন করে এলাকার এক ফসলি জমিকে,
তিন ফসলি করছেন? এমন প্রশ্নে কৃষি অফিসার আরিফুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা তখনি কৃষক বান্ধব সরকারের নির্দেশে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে সারাদেশের মত তালতলী উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগও কৃষকদের নিয়ে উঠান বৈঠক করে।
ভবিষ্যতের দুর্ভিক্ষ মোকাবেলায় কার্যকরী সকল পদক্ষেপ গ্রহণ করি। যেমন গ্রামে গ্রামে কৃষক গ্রুপ তৈরি করে সমস্যা মোকাবেলা ও সমন্বিত চাষাবাদের ব্যবস্থা করা। বিনা মূল্যে কৃষকদের বিভিন্ন সবজির বীজ, ফেসমাস্ক এবং হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ ও কমিটি গঠন করে উপ-সহকারী কৃষি অফিসারদের নিয়ে সার্বক্ষণিক কৃষকের পাশে থাকা নিশ্চিত করা। লবণাক্ত সহনশীল বিভিন্ন ফসলের আধুনিক জাতের সম্প্রসারণ, সরকারের কৃষি প্রণোদনা ও বীজ সহায়তার বীজের সঠিক বাস্তবায়ন এবং ডিলারদের নিকট পর্যাপ্ত বীজ থাকা ও সঠিক মূল্যে বিক্রি নিশ্চিত করণ।
নিচু ও অধিক লবণাক্ত এলাকায় সর্জন পদ্ধতিতে (কান্দি তৈরি) উচ্চ মূল্যের সবজি চাষ ও ফল বাগান করে চাষের আওতায় নিয়ে আসা। সেচ সমস্যা সমাধানে দ্রুত সময়ে কয়েকটি এলাকায় দলভুক্ত কৃষকদের জন্য বারিড পাইপ বসিয়ে সেচের ব্যবস্থা করা। টেকসই নিরাপদ কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে সম্যক প্রশিক্ষণ প্রদান। কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে খরচ কমানো এবং শ্রমিক সংকট সমস্যার সমাধান করা।
এ সকল কার্যক্রমের কারণে আজকে অনাবাদি জমিতে দেখা যাচ্ছে লবণাক্ত সহনশীল উফশি জাতের আউশ ধানে ভর্তি। বাড়ির আঙিনায় সবজি পুষ্টি বাগান । একদিন কেটে যাবে করোনা ভাইরাসের এই দুর্দিন, আসবে ফিরে সোনালী ফসলে মাঠ ভরা শুভদিন। এ উপজেলার কৃষকরা সারাজীবন মনে রাখবে কৃষক বান্ধব এ সরকারের কথা।
দৈনিক বরিশাল ২৪

বরগুনার তালতলীতে কৃষি অফিসারের হাত ধরে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য 

বুধবার, জুলাই ২৯, ২০২০ ১২:১৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন