বরগুনার রিফাত হত্যা মামলায় ১৪ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনার রিফাত হত্যা মামলায় ১৪ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০২০ ১১:৫৭ অপরাহ্ণ
A- A A+ Print

বরগুনার রিফাত হত্যা মামলায় ১৪ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

১১৫
মংচিন থান,বরগুনা প্রতিনিধি: বরগুনার সেই আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় ১৪ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আদালতে তিনি নিজে এসাক্ষ্য দেন।
রবিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বরগুনার শিশু আদালতে তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবিরের সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক মোঃ হাফিজুর রহমান।
মহামারি করোনা ভাইরাসের ফলে আদালত বন্ধ থাকায় দীর্ঘ পাঁচ মাস পর এ মামলার ৭৬ তম ও শেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিলেন তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির। সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে কারাগারে থাকা এ মামলার সাতজন আসামিকে আদালতে হাজির করে পুলিশ।
প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে বন্ড বাহিনী। পরে ওই বছরের ১ সেপ্টেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এই দুই ভাগে বিভক্ত করে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। তদন্ত প্রতিবেদনে ১০ জন প্রাপ্তবয়স্ক আসামির পাশাপাশি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
দৈনিক বরিশাল ২৪

বরগুনার রিফাত হত্যা মামলায় ১৪ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

রবিবার, আগস্ট ২৩, ২০২০ ১১:৫৭ অপরাহ্ণ
১১৫
মংচিন থান,বরগুনা প্রতিনিধি: বরগুনার সেই আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় ১৪ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আদালতে তিনি নিজে এসাক্ষ্য দেন।
রবিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বরগুনার শিশু আদালতে তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবিরের সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক মোঃ হাফিজুর রহমান।
মহামারি করোনা ভাইরাসের ফলে আদালত বন্ধ থাকায় দীর্ঘ পাঁচ মাস পর এ মামলার ৭৬ তম ও শেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিলেন তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির। সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে কারাগারে থাকা এ মামলার সাতজন আসামিকে আদালতে হাজির করে পুলিশ।
প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে বন্ড বাহিনী। পরে ওই বছরের ১ সেপ্টেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এই দুই ভাগে বিভক্ত করে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। তদন্ত প্রতিবেদনে ১০ জন প্রাপ্তবয়স্ক আসামির পাশাপাশি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন