বরগুনায় তিন সন্তান জন্ম দেওয়া সুমনাকে আর্থিক সহায়তা দিলেন ডিসি মোস্তাইন বিল্লাহ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনায় তিন সন্তান জন্ম দেওয়া সুমনাকে আর্থিক সহায়তা দিলেন ডিসি মোস্তাইন বিল্লাহ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০১, ২০২০ ১:৪৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরগুনায় তিন সন্তান জন্ম দেওয়া সুমনাকে আর্থিক সহায়তা দিলেন ডিসি মোস্তাইন বিল্লাহ

৫২
মংচিন থান, বরগুনা প্রতিনিধি : বরগুনার একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দেওয়া সুমনাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ওই গৃহবধূর হাতে এ সহায়তা তুলে দেন।
সুমনা বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্ন গ্রামের সোহেলের স্ত্রী। এক সঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেও জনপ্রতিনিধিদের টাকা দিতে না পারায় তার ভাগ্যে জোটেনি সরকারি মাতৃত্বকালীন ভাতা।
জানা গেছে, ১১ মাস আগে সুমনা তিন কন্যা সন্তান জন্ম দেন। তারা হলো- সাবিহা, তোহা ও তুশা।
ফুলঝুড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে টাকা দিতে না পারায় সুমনা মাতৃত্বকালীন ভাতা পাননি। গত ২৪ আগস্ট স্থানীয় এক সাংবাদিক বরগুনা জেলা প্রশাসককে এমন তথ্য জানান।
সুমানার স্বামী সোহেল ঢাকায় সামান্য বেতনে দিনমজুরের কাজ করতেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সে কাজও এখন নেই। তিনটি শিশু সন্তান নিয়ে অতি কষ্টে আছে সুমনা।
পরে জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে সোমবার (৩১ আগস্ট) দুপুরে তিন কন্যা সন্তানসহ সুমনাকে তার কার্যালয়ে ডেকে পাঠান। এ সময় জেলা প্রশাসক সুমনাকে পাঁচ হাজার টাকা, সন্তানদের জামা-কাপড়, সুমনাকে শাড়ি ও ৫০ কেজি চাল দেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমি যা দিয়েছি তা প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও না খেয়ে থাকবেন না। আমি জেনেছি সুমনা তিনটি শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সন্তানদের খেতে দিতে না পারায় তিনি বাবার বাড়ি চলে গেছেন। তাকে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।
দৈনিক বরিশাল ২৪

বরগুনায় তিন সন্তান জন্ম দেওয়া সুমনাকে আর্থিক সহায়তা দিলেন ডিসি মোস্তাইন বিল্লাহ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২০ ১:৪৬ পূর্বাহ্ণ
৫২
মংচিন থান, বরগুনা প্রতিনিধি : বরগুনার একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দেওয়া সুমনাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ওই গৃহবধূর হাতে এ সহায়তা তুলে দেন।
সুমনা বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্ন গ্রামের সোহেলের স্ত্রী। এক সঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেও জনপ্রতিনিধিদের টাকা দিতে না পারায় তার ভাগ্যে জোটেনি সরকারি মাতৃত্বকালীন ভাতা।
জানা গেছে, ১১ মাস আগে সুমনা তিন কন্যা সন্তান জন্ম দেন। তারা হলো- সাবিহা, তোহা ও তুশা।
ফুলঝুড়ি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে টাকা দিতে না পারায় সুমনা মাতৃত্বকালীন ভাতা পাননি। গত ২৪ আগস্ট স্থানীয় এক সাংবাদিক বরগুনা জেলা প্রশাসককে এমন তথ্য জানান।
সুমানার স্বামী সোহেল ঢাকায় সামান্য বেতনে দিনমজুরের কাজ করতেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সে কাজও এখন নেই। তিনটি শিশু সন্তান নিয়ে অতি কষ্টে আছে সুমনা।
পরে জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে সোমবার (৩১ আগস্ট) দুপুরে তিন কন্যা সন্তানসহ সুমনাকে তার কার্যালয়ে ডেকে পাঠান। এ সময় জেলা প্রশাসক সুমনাকে পাঁচ হাজার টাকা, সন্তানদের জামা-কাপড়, সুমনাকে শাড়ি ও ৫০ কেজি চাল দেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমি যা দিয়েছি তা প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও না খেয়ে থাকবেন না। আমি জেনেছি সুমনা তিনটি শিশু সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সন্তানদের খেতে দিতে না পারায় তিনি বাবার বাড়ি চলে গেছেন। তাকে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা