বরগুনা সমুদ্র উপকূলীয় নদ-নদীতে ইলিশ নেই, জেলে পল্লীতে হাহাকার - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরগুনা সমুদ্র উপকূলীয় নদ-নদীতে ইলিশ নেই, জেলে পল্লীতে হাহাকার - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৯, ২০২০ ৬:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরগুনা সমুদ্র উপকূলীয় নদ-নদীতে ইলিশ নেই, জেলে পল্লীতে হাহাকার

১২৭
মংচিন থান (বরগুনা) প্রতিনিধি: ইলিশের ভরা মৌসুমে বঙ্গোপসাগরসহ উপকূলীয় নদ-নদীতে ইলিশের দেখা মিলছেনা। জেলেরা নদ-নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। অথচ এখন ইলিশ মৌসুম হলেও সমুদ্রেও তেমন একটা ইলিশ পড়ছেনা।
১০ থেকে ১২ জন জেলে লক্ষাধিক টাকা খরচ করে একেকটি ফিশিং ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ স্বীকার করতে গিয়ে প্রায় খালি হাতে ফিরে আসছেন। পর্যাপ্ত ইলিশ না পাওয়ার কারনে জেলে পল্লীগুলোতে এক রকম হাহাকার অবস্থা বিরাজ করছে।
বরগুনার তালতলীর জেলে পল্লীগুলোতে খোজ নিয়ে জানাগেছে, মৌসুম শুরু হলেও সমুদ্রে ও উপকূলীয় নদ-নদীতে ইলিশ মাছ না পড়ায় পরিবার-পরিজন নিয়ে জেলেরা যেমন কষ্টে দিন পার করছেন তেমনি ফিশিং ট্রলার মালিক ও আড়ৎদাড়রাও ধার-দেনায় জড়িয়ে পড়েছেন।
জেলেরা মাছ না পাওয়ায় নিত্যপণ্যের দোকানদাররাও সমস্যায় পড়েছেন। তাদের বেঁচা বিক্রিও কমে গেছে। আবার অনেক ফিশিং ট্রলার ইলিশ মাছ না পাওয়ায় সমুদ্রে মাছ ধরতে না গিয়ে ঘাটে অলস বসে রয়েছেন। চলতি বছরের মৌসুম ছাড়া  তালতলীর পায়রা (বুড়িশ্বর) নদীতে কিছু ইলিশ মাছ দেখা মিললেও এখন ভরা মৌসুমে ইলিশ নেই বললেই চলে।
৬৫ দিনের নিষেধাজ্ঞা ও করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় জেলেরা এক রকম খেয়ে না খেয়ে দিনযাপন করেছেন। এখন আবার ইলিশ মৌসুমে সমুদ্রে ও নদ-নদীতে মাছ না থাকায় তালতলী উপজেলার নিন্দ্রা,ইদুর পাড়া, আমখোলা, ছকিনা, নলবুনিয়া, জয়ালভাঙ্গা, ফকিরহাট, চরপাড়া জেলে পল্লীগুলোতে হাহাকার অবস্থা বিরাজ করছে।
নিশানবাড়িয়া নামিশেপাড়া  জেলে মোঃ বাসার বলেন, ইলিশের ভরা মৌসুমে বঙ্গোপসাগরসহ উপকূলীয় নদ-নদীতে ইলিশ নেই বললেই চলে। ইলিশ মাছ না পড়ায় পরিবার-পরিজন নিয়ে জেলেরা যেমন কষ্টে দিন পার করছেন তেমনি পর্যাপ্ত ইলিশ না পাওয়ার কারনে জেলে পল্লীগুলোতে এক রকম হাহাকার অবস্থা বিরাজ করছে।
তালতলীর ফকিরহাট মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি ও সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান ফরাজী মুঠোফোনে বলেন, নিষেধাজ্ঞা শেষে ট্রলার মালিকরা মোটা অংকের টাকা খরচ করে গভীর সমুদ্রে ইলিশ মাছ আহরোন করতে জেলেদের পাঠিয়ে খরচের টাকাও ওঠাতে পারছেন না।
ভরা মৌসুমে বর্তমানে যেভাবে সমুদ্র ও উপকূলীয় নদ-নদীতে ইলিশের আকাল পড়েছে তাতে ফিশিং ট্রলার মালিক ও আড়ৎদাড়দের ধার-দেনায় জড়িয়ে পড়ে খেয়ে না খেয়ে থাকতে হবে।
দৈনিক বরিশাল ২৪

বরগুনা সমুদ্র উপকূলীয় নদ-নদীতে ইলিশ নেই, জেলে পল্লীতে হাহাকার

শনিবার, আগস্ট ২৯, ২০২০ ৬:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন