বরিশালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২২, ২০১৯ ২:১৮ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু

৭৮

 শামীম আহমেদ : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। মৃত্যু ব্যক্তির নাম মনির হোসেন (৩৪)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুনদি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

বুধবার গভীর রাতে হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গত ১৮ আগষ্ট মনির হোসেন ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে ভর্তি হন।

২১ আগষ্ট সকালে তার শারিরিক অবস্থা অরো অবনতি হলে তাকে আইসিইউতে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ রোগী।

তবে গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ১ হাজার ৪৩০ রোগী ভর্তি হলেও সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন ১ হাজার ২৬৭ জন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৩ জন। এর মধ্যে পুরুষ রোগী ৯৩ জন, মহিলা ৩৯ ও শিশু ৩১ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ( ২১ আগষ্ট সকাল ৮টা থেকে ২২ আগষ্ট সকাল ৮টা পর্যন্ত) ভর্তি হয়েছেন ৫৭ জন ও বিদায় নিয়েছেন ৪১ জন।

এদিকে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রোগী পরিদর্শন শেষে হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানান, আজকের (বৃহস্পতিবার) মধ্যে প্রায় অর্ধশতাধিক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তিনি জানান, প্রকৃতপক্ষে বরিশালে এডিস মশার উপদ্রোব নেই।

শেবাচিম হাসপাতালে যেসব রোগী ভর্তি হয়েছে তারাই সবাই কোন না কোনভাবে ঢাকায় আসা যাওয়া করেছেন। তবে বরিশাল নগরীর বাইরে অন্য জেলার কিছু রোগী পাওয়া যাচ্ছে যারা নিজ এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

পরিচালক বলেন, ঈদে ঢাকার মানুষ বরিশালে আসে। এ কারণে ঈদের দু- একদিন পূর্বে থেকে ঈদ পরবর্তী কয়েকদিন শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেশি ছিলো। তবে বর্তমানে তা কমতে শুরু করেছে।

এছাড়া যারা ইতোমধ্যে মারা গেছেন তারা খুবই খারাব অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তিনি মন্তব্য করেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯ ২:১৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী