বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা ১২২০, নতুন শনাক্ত ৫১ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা ১২২০, নতুন শনাক্ত ৫১ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২২, ২০২০ ১২:৩০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা ১২২০, নতুন শনাক্ত ৫১

৭২

মো: শাহাজাদা হিরা: বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ১২২২ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২০১ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ১২ জন ব্যক্তি।

আজ ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা ১ জন, গৌরনদী উপজেলার বাসিন্দা ২ জন, বানারীপাড়া উপজেলার বাসিন্দা ৩ জন, বরিশাল সদর উপজেলার বাসিন্দা ৪ জন, মুলাদী উপজেলার বাসিন্দা ২ জন, বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ১ জনসহ মোট ১৩ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলা বাসিন্দা স্বাস্থ্যবিভাগের ১ জন স্টাফসহ ১৩ জন, ১ জন পুলিশ সদস্যসহ উজিরপুর উপজেলার বাসিন্দা ৭ জন, বানারীপাড়া ও মুলাদী প্রত্যেক উপজেলার বাসিন্দা ১ জন করে মোট ২ জন, নগরীর বিভিন্ন ব্যাংকে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ২ জন নার্স, ১ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন শিক্ষার্থী, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বগুড়া রোড এলাকার বাসিন্দা ২ জন, আমির কুটির, চৌমাথা, বটতলা, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার বাসিন্দা ১ জন করে মোট ৪ জন, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন এর গণপাড়া এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সোমরাজি এলাকার বাসিন্দা ১ জন করে মোট ২জনসহ মোট ৫১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ ২১ জুন রবিবার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৩ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৩৮ জনের রিপোর্ট পরেজটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫১ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ৩২৮ জন নারী এবং ৮৯৪ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৬২ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৯৩২ জন, ৫০ থেকে তার উর্ধে ২২৬ জন। আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১ বছরের শিশু এবং ৭৭ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ৯৪৪, সদর উপজেলা ২০ জন (রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ-৩, টুংঙ্গীবাড়িয়া-২, চাঁদপুরা, জাগুয়া-৪, চরকাউয়া-৫ এবং চরমোনাই-৩, কাশিপুর), বাবুগঞ্জ ৪৫ জন, উজিরপুর ৪৫ জন, গৌরনদী ৪২ জন, বাকেরগঞ্জে ৩১ জন, বানারীপাড়া ৩০ জন, মেহেন্দীগঞ্জ ২৩ জন, মুলাদী ২২জন, আগৈলঝাড়া ১২জন এবং হিজলা ৮ জনসহ মোট ১২২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের আজ ৪ জনসহ মোট ১৬১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলায় ১৭ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। মুলাদী উপজেলায় ৩ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ২ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ২ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ৩ জন, গৌরনদী উপজেলায় ১ জন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রেসবিজ্ঞপ্তি

দৈনিক বরিশাল ২৪

বরিশালে করোনায় আক্রান্তের সংখ্যা ১২২০, নতুন শনাক্ত ৫১

সোমবার, জুন ২২, ২০২০ ১২:৩০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন