বরিশালে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম, গ্রেফতার-১ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম, গ্রেফতার-১ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১০, ২০১৯ ৯:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম, গ্রেফতার-১

১১০

শামীম আহমেদ: এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার পশ্চিম আশোকাঠী গ্রামের
চিহ্নিত বখাটেরা হামলা চালিয়ে অপু ফকির নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।

এঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ আব্দুর রব সরদার নামের এক হামলাকারীকে গ্রেফতার করেছে।
শনিবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

ওই গ্রামের মোঃ স্বপন ফকির অভিযোগ করেন, বাড়ির রাস্তা দিয়ে চলাচলে বাঁধা প্রদানসহ এলাকায়
আধিপত্য বিস্তারের জন্য একই এলাকার চিহ্নিত বখাটে মারুফ সরদার ও তার সহযোগিরা দীর্ঘদিন থেকে
তাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আসছিলো।

এনিয়ে বিরোধের সৃষ্টি হলে মারুফ ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার (স্বপন) পুত্র সরকারী গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র অপু ফকিরের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

খবর পেয়ে তিনি (স্বপন)সহ তার স্ত্রী নাজমিন আক্তার, ভাইয়ের ছেলে হাসান ফকির এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। এ ঘটনায় নাজমিন আক্তার বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখ করে শনিবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর
তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে মামলার চার নাম্বার আসামি আব্দুর রব সরদারকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে। মামলার বাদি নাজমিন আক্তার জানান, মামলা দায়েরের পর বিএনপি ক্যাডার মারুফ সরদার ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে মামলা উত্তোলনের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। হামলাকারীদের অব্যাহত হুমকির মুখে তারা চরমন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম, গ্রেফতার-১

শনিবার, আগস্ট ১০, ২০১৯ ৯:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী