বরিশালে চিকিৎসকের বাসায় মোবাইল ফোন বিস্ফোরণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে চিকিৎসকের বাসায় মোবাইল ফোন বিস্ফোরণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩০, ২০১৯ ১০:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে চিকিৎসকের বাসায় মোবাইল ফোন বিস্ফোরণ

৯১

অনলাইন নিউজ: বরিশালে চিকিৎসকের ব্যবহ্রত শাওমির মোবাইল ফোনে বিস্ফোরণ হয়েছে। এবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের বাসায় শাওমির ‘Xiaomi mi a1’ মডেলের একটি মোবাইল হ্যান্ডসেট বিস্ফোরিত হয়েছে।

শুক্রবার ভোরে চার্জ দেয়া অবস্থায় মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়।

এ ঘটনার পরে তিনি ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, নামাজ পড়ে ঘুম ঘুম চোখে বিছানায়, হঠাৎ কোনোকিছু বিস্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে পাশের রুমে গিয়ে যা দেখলাম। আরও বড় দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচিয়েছেন। সুতরাং, মোবাইল মনে হয় ছোটখাটো বিস্ফোরক।

ফেসবুকে দেয়া এই স্ট্যাটাসটির সঙ্গে বিস্ফোরিত মোবাইলের ছবিও দিয়েছেন তিনি। এই স্ট্যাটাসে তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের কমেন্টস লিখেছেন। এ ঘটনায় শাওমির মোবাইল কোম্পনির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ডা. বাকির ফেসবুক স্ট্যাটাসে নাজমুন সেতু নামে একজন জানতে চেয়েছিলেন কীভাবে ফোনটি বিস্ফোরিত হয়েছে। এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, মোবাইলটি ঘটনার সময় চার্জে দেয়া ছিল।

একই সঙ্গে ওই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে অনেকেই মোবাইল ফোনটি কোন্ কোম্পানির তা জানতে চান। যার উত্তরে ডা. বাকির হোসেন লিখেছেন মোবাইল ফোনটি ‘Xiaomi mi a1’ মডেলের। যা তার ছেলের এবং চার্জে ছিল।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে শাওমির কর্পোরেট কমিউনিকেশন শ্রী দাস যুগান্তরকে বলেন, শাওমিতে আমরা আমাদের গ্রাহকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এছাড়া আমাদের সবগুলো ডিভাইস উচ্চ শিল্পমান নিশ্চিত করে কঠোর মান পরীক্ষার মধ্য দিয়ে যায়।

শাওমি মোবাইল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং ব্যবহারকারীর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি আরও তদন্ত করে আমরা আপনাদের কাছে বিস্তারিত শেয়ার করবো।

শাওমি সব সময় নিশ্চিত করতে চায় যে, আমাদের সম্মানিত গ্রাহকরা আমাদের পণ্য ও সেবায় সত্যিই সন্তুষ্ট এবং ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে চিকিৎসকের বাসায় মোবাইল ফোন বিস্ফোরণ

শুক্রবার, আগস্ট ৩০, ২০১৯ ১০:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ