বরিশালে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৪ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৪ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৪

৯৩

অনলাইন নিউজঃ বুধবার বিকালে নগরের ত্রিশ গোডাউন এলাকায় যমুনা ডিপো থেকে তেল নিয়ে রওনা হওয়ার সময় নদীতে এ ঘটনা ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হেলালউদ্দিন খান জানান।

দগ্ধরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার রুবেল, মান্না ও সম্পদ।

ফায়ার সার্ভিসের হেলালউদ্দিন খান বলেন, কীর্তনখোলা নদীর তীরে যমুনা ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। পথে মাঝ নদীতে জাহাজটি আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিযোদ্ধা নৌযানের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন দেখে জাহাজটিতে থাকা ছয়জনের মধ্যে দুইজন নদীতে লাফিয়ে পড়েন। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাজের (বার্জ) চালক দুলাল বলেন, “যমুনা তেল ডিপো থেকে ব্যারেলে জ্বালানি তেল ভর্তি করছিলাম। এ সময় পাশের পেট্রোল ভর্তি ব্যারেল বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। তখন ডিপো রক্ষায় ট্রলারটি মাঝ নদীতে নিয়ে যাওয়া হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক চিকিৎসক এস এম মশিউল মুনীর বলেন, দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দৈনিক বরিশাল ২৪

বরিশালে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৪

বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড