বরিশালে ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ
জিহাদ রানা: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত সৈয়দা বরু নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সৈয়দা বরু পটুয়াখালী জেলার সদর উপজেলার নাজের আলীর স্ত্রী।
হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, ডেঙ্গু জ্বর নিয়ে সৈয়দা বরু নামে ওই গৃহবধূ সোমবার বিকেলে বরিশাল মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
তিনি আরো জানান, তার শারীরিক অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দিয়েও তাকে সুস্থ করা যায়নি।












