বরিশালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩১, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা

৪৩

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলায় দৈনিক বরিশাল২৪.কম এর সম্পাদক ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক শামীম আহমেদ সহ কমপক্ষে চার সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ ৩১ জুলাই বুধবার বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলায় সাংবাদিকরা আহত হন।

শামীম আহমেদ ছাড়াও আহতরা হলেন, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন হৃদয় চন্দ্র শীল, এনটিভির ক্যামেরাপার্সন গোবিন্দ সাহা ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা টোয়েন্টিফোরের তুহিন খান । সাংবাদিকদের উপর পুলিশের এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

আজ বুধবার এক বিবৃতিতে বিআরইউর সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বিআরইউর নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকদের উপর পুলিশের এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের শনাক্ত করে বিচারের দাবি জানায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা

বুধবার, জুলাই ৩১, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ
৪৩

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলায় দৈনিক বরিশাল২৪.কম এর সম্পাদক ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক শামীম আহমেদ সহ কমপক্ষে চার সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ ৩১ জুলাই বুধবার বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলায় সাংবাদিকরা আহত হন।

শামীম আহমেদ ছাড়াও আহতরা হলেন, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন হৃদয় চন্দ্র শীল, এনটিভির ক্যামেরাপার্সন গোবিন্দ সাহা ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা টোয়েন্টিফোরের তুহিন খান । সাংবাদিকদের উপর পুলিশের এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

আজ বুধবার এক বিবৃতিতে বিআরইউর সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহাসহ সকল সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বিআরইউর নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকদের উপর পুলিশের এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের শনাক্ত করে বিচারের দাবি জানায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া