বরিশালে রেকর্ড রুমে অবৈধ অনুপ্রবেশ, ৩ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: বরিশালে রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ মাসের কারাদণ্ড। আজ ১৫ সেপ্টেম্বর বিকেলে দিকে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল জেলা প্রশাসনের রেকর্ড রুমে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রুম্পা ঘোষ। রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এবং বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মহাফেজখানার সহকারী কমিশনারের স্বাক্ষর জালিয়াতি এবং দালালি করার অপরাধে ইলিয়াস হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে দন্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট, রুম্পা ঘোষ তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।












