বরিশাল নগরীর আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান ৫ ডাকাত আটক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল নগরীর আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান ৫ ডাকাত আটক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০১৯ ১:১৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশাল নগরীর আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান ৫ ডাকাত আটক

১২৯

শামীম আহমেদ: বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ৫ ডাকাত বরগুনা ও ঝালকাঠি জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে ডাকাতি মাদকসহ নানা ঘটনাবলীতে অন্তত ১০ টির বেশি মামলা রয়েছে। সম্প্রতি তারা শহরের লঞ্চঘাট এলাকার একটি হোটেলে অবস্থান নেয়।

ডিবি পুলিশের দাবি, এই ভয়ানক ডাকাতদল বরিশাল নগরীতে বড় ধরনের একটি ডাকাতি সংঘটিত করার চেষ্টা চালাচ্ছিলো। যেই বিষয়টি অনেকটা আগেভাগেই ডিবি পুলিশ আঁচ করতে পেরে তাদের পরিকল্পনা রুখে দিলো।

মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের মধ্যে মিরাজ ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা। পরে ডিবি পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দু’জন অনেকটা স্বীকার করতে বাধ্য হন তারা আন্তঃজেলা ডাকাত এবং বরিশালে এসেছেন বড় ধরনের একটি ডাকাতি সংঘটিত করতে।

ওই হোটেলে অবস্থান নিয়ে তারা একটি মোক্ষম সুযোগ খুঁজছিলেন। তাদের এই পরিকল্পনায় আরও ৩ জন সম্পৃক্ত।

ডিবি পুলিশ গ্রেপ্তার দুজনকে নিয়ে পরবর্তীতে ওই হোটেলটিতে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে হোটেলের ৪র্থ তলার একটি কক্ষে তাদের আরও ৩ সঙ্গী শাহ আলম, সুমন এবং রেজাউলকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নুর মোহাম্মদ তিনদিন আগে বরিশালে এসে হোটেলটিতে ওঠেন।

পরবর্তীতে একে একে আরও চারজন কৌশলে এসে জড়ো হন এবং বৃহস্পতিবার তাদের আরও বেশ কয়েকজন সদস্য নিয়ে আসার প্রস্তুতি ছিল। কিন্তু এর আগেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল নগরীর আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান ৫ ডাকাত আটক

শুক্রবার, আগস্ট ২, ২০১৯ ১:১৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী