বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির যাত্রা শুরু
মো.তরিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত সাংবাদিক সমিতির যাত্রা শুরু হল। নতুন এ কমিটিতে গঠিত হয়েছে ১১ সদস্য বিশিষ্ট।
গতকাল বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) সাংবাদিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের শফিকুল ইসলাম সভাপতি ও দ্যা পোস্টম্যানের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো. লালন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় ভারপ্রাপ্ত উপাচার্য সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান এবং তিনি বলেন,‘সাংবাদিক সমিতির যাত্রা শুভ হোক,তোমাদের পথচলা হোক সৎ ও নির্ভুল।
লেখনির মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হোক এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে।’ ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক অধিকারের সুমাইয়া আক্তার তারিন, যুগ্ম সম্পাদক পদে একুশে টেলিভিশনের ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ভোরের আলোর নবীর হোসেন, কোষাধ্যক্ষ পদে দ্যা ডেইলি ক্যাম্পাসের সোহেল রানা, দপ্তর সম্পাদক পদে আজকের বার্তার সাব্বির আহমেদ, কার্যনির্বাহী সদস্য পদে দ্যা নিউ ন্যাশন পত্রিকার আরিফ হোসেন, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার ইমরুল কায়েস, দ্যা বাংলাদেশ টুডের ফারিয়া জাহান এবং দক্ষিণের সময়ের কাজী হাফিজুর রহমান।












