বরিশাল শিক্ষা বোর্ডের কর্মচারী বরখাস্ত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল শিক্ষা বোর্ডের কর্মচারী বরখাস্ত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৪, ২০১৯ ১:৪৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশাল শিক্ষা বোর্ডের কর্মচারী বরখাস্ত

৫৪

নিজস্ব প্রতিবেদক :বরিশাল শিক্ষা বোর্ডে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তরপত্র জালিয়াতির ঘটনায় আরও এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি জানান বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস।

জানা যায়, বরখাস্ত হওয়া বোর্ডের পরীক্ষা শাখার অফিস সহকারীর নাম মনিরুল ইসলাম। তাকে বুধবার (২ অক্টোবর) সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

উত্তরপত্র জালিয়াতির ঘটনায় গত ৮ আগস্ট পরীক্ষা শাখার আরেক সহকারী গোবিন্দ পালকে বরখাস্ত করা হয়েছিল।বোর্ড চেয়ারম্যান জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মনিরুলকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে ১৭ জুলাই এইচএসসির ফল প্রকাশের সময় উত্তরপত্র জালিয়াতির অভিযোগে ১৮ শিক্ষার্থীর ফল স্থগিত রাখা হয়। তাদের বিরুদ্ধে উচ্চতর গণিত প্রথম পত্রের উত্তরপত্র জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। খাতা দেখার জন্য প্রধান পরীক্ষকের তৈরি উত্তরপত্রের সঙ্গে ১৮ পরীক্ষার্থীর উত্তরপত্র হুবহু মিলে যায়।

বিষয়টি খতিয়ে দেখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি করা হয়। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ১৮ পরীক্ষার্থীকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনোয়ারুল আজিমের করা মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দেখছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল শিক্ষা বোর্ডের কর্মচারী বরখাস্ত

শুক্রবার, অক্টোবর ৪, ২০১৯ ১:৪৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্