বরিশাল সিটি কর্পোরেশনের তিন কর্মকর্তা বরখাস্ত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল সিটি কর্পোরেশনের তিন কর্মকর্তা বরখাস্ত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০১৯ ৪:৩৩ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল সিটি কর্পোরেশনের তিন কর্মকর্তা বরখাস্ত

১১৪

জিহাদ রানা,বরিশাল: বরিশাল সিট করপোরেশনের (বিসিসি) বাজেট কাম হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মশিউর রহমানসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দৈনিক বরিশাল ২৪.কম-কে এসব তথ্য নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।

বাকী দু’জন হলো বাজার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ নুরুল ইসলাম ও ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মোঃ আজিজুর রহমান। সাময়িক বরখাস্ত হওয়ার আগে এদের তিনজনকেই কর্তৃপক্ষ নিজ দফতর থেকে সরিয়ে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিযুক্ত করেছিলেন।

এদিকে কর্তৃপক্ষের নোটিশের জবাব না দেয়ায় দ্বিতীয় বারের মতো সাবেক জনসংযোগ কর্মকর্তা মোঃ আহসান উদ্দিন রোমেলকে দ্বিতীয় বার কারণ দর্শানোর নোটিশ করেছে কর্তৃপক্ষ।

জানাগেছে, বাজেট কাম হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে নিজ পদে থাকাকালীন সময়ে অর্থ দফতরে প্রভাব খাটিয়ে উচ্চতর স্কেল গ্রহন, বেতনের সাথে তারতম্য বিহীন অর্থ আয় ও নামে-বেনামে একাউন্ট খুলে করপোরেশনের অর্থের কৃত্রিম সংকট সৃষ্টিরমতো গুরুত্বর অভিযোগ রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে দর্নীতি দমন কমিশনে জ্ঞাত বহির্ভূত আয়ের অভিযোগও রয়েছে।

অপরদিকে বাজার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ নুরুল ইসলানের বিরুদ্ধে নিজ পদে কর্তব্যকালীন সময়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত না করে বিভিন্ন নামে ও বেনামে সিটি করপোরেশনের একাধিক স্টল বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া বরাদ্দবিহীন অনেক স্টল কর্তৃপক্ষের অগোচরে নিজ ইচ্ছায় জনসাধারণের কাছে ভাড়া দিয়ে ভাড়ার
টাকা অবৈধভাবে গ্রহন করে আত্মসাৎ এবং অনেক গ্রাহকের কাছ থেকে উৎকোচ গ্রহন করে স্টল বরাদ্দ দিয়েছেন তিনি।

এছাড়া ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মোঃ আজিজুর রহমানের বিরুদ্ধে বাজার সুপারিনটেনডেন্ট পদে থাকাকালীন সময়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত না করে বিভিন্ন নামে ও বেনামে সিটি করপোরেশনের একাধিক স্টল বরাদ্দ দেয়ার অভিযোগ  রয়েছে।

এছাড়া নিজ পদ (ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট) এ থাকাকালীন সহায়ক কর্মচারীকে দূর্নীতিতে উদ্বুদ্ধ করার নির্দেশ প্রদান করেন মোঃ আজিজুর রহমান।

পাশাপাশি ওই অবৈধ কাজ না করা হলে চাকুরী থেকে বরখাস্ত করার হুমকী প্রদর্শনসহ গ্রাহকের কাছ থেকে টানা এনে হয়রানীও করছেন তিনি।

আর কর্তৃপক্ষ মনে করে এই তিনজনের কর্মকান্ডে সিটি করপোরেশনের ভাবমূর্তি অনেকাংশে ক্ষুন্নসহ আর্থিক ক্ষতিসাধন হয়েছে। তাই তাদের তিনজনকেই চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বিধিমালার ৪৪(১) ধারা মোতাবেক বরখাস্তকালীন সময়ে তিনজনেই খোরাকীভাতা প্রাপ্য হবেন।

এদিকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন সাক্ষরিত অফিস আদেশ সূত্রে জানাগেছে, বরখাস্তের পাশাপাশি ওই তিনজনের বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা দায়ের করা হবে না, সেইমর্মে পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের কর্তৃপক্ষ বরাবর জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা মোঃ আহসান উদ্দিন রোমেল যিনি বর্তমানে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে নিযুক্ত রয়েছেন তাকে দ্বিতীয় বার কারণ দর্শানোর নোটিশ করেছে কর্তৃপক্ষ।

জানাগেছে, মোঃ আহসান উদ্দিন রোমেল জনসংযোগ কর্মকর্তা পদে কর্মরত না থেকে প্রশাসনিক শাখায় সংযুক্ত থাকলেও তথ্য গোপন রেখে মিথ্যের আশ্রয় নিয়ে তথ্য কমিশনের শুনানীতে উপস্থিত থাকার জন্য ঢাকা গমনের অফিস আদেশ সাক্ষর করিয়েছেন। যা কর্তৃপক্ষ জানতে পেরে সম্প্রতি কেন তার বিরুদ্ধে বিভাগীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ করেছিলেন এবং সেই নোটিশের জবাব
পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে দেয়ার কথা থাকলেও তা করেননি মোঃ আহসান উদ্দিন রোমেল।

এ অপরাধের কারনে কেন সাবেক এই জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল সিটি কর্পোরেশনের তিন কর্মকর্তা বরখাস্ত

সোমবার, অক্টোবর ২১, ২০১৯ ৪:৩৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ