বরেণ্য সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে জাপা নেতা তাপসের শোক
নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ও বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস।
জনাব তাপস, এক শোক বার্তায় বলেন পীর হাবিবুর রহমানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক না থাকলেও তাঁর সমসাময়িক লেখাগুলো আমার পছন্দ ছিলো। অত্যন্ত নিখুঁত চিন্তা ভাবনা থেকেই তিনি এক একটি গুরুত্বপূর্ণ কলাম লিখতেন, যেখানে সব মহলের জন্য সচেতনতার কথা ফুটে উঠতো।
ইকবাল হোসেন তাপস, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ও বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
উল্লেখ্য সাংবাদিক পীর হাবিবুর রহমান আজ বিকেল চারটার দিকে মারা যান।












