বস্তাপচা অশ্লীল নাটক ইউটিউব দখল করে নিচ্ছে! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বস্তাপচা অশ্লীল নাটক ইউটিউব দখল করে নিচ্ছে! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০২, ২০১৯ ৪:১৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

বস্তাপচা অশ্লীল নাটক ইউটিউব দখল করে নিচ্ছে!

৫৫

কলকাতার লোকজন একটা সময় দিনের পর দিন অপেক্ষা করতো। কখন বাংলাদেশের নাটকগুলোর ক্যাসেট/সিডি পাইরেসি হয়ে কলকাতায় যাবে আর তারা সেই কপি কিনে পরিবারসহ বসে নাটক দেখবে। কলকাতার এক বন্ধুই আমাকে এই কথাটা বলেছিল।

এখনকার বাস্তবতা, ওদের সিরিয়াল আমরা সপরিবারে বসে বসে দেখি। তাদের তুলনায় দেশি চ্যানেলগুলোর দর্শক প্রিয়তা নাই বললেই চলে। কেন এমন হলো, দর্শক হিসেবে এই বিতর্কে গেলে অনেক কিছু বলতে হবে। তা সঠিক নাও হতে পারে। তাই ওই বিতর্কে গেলাম না।
টিভিতে নাটক দেখা ছেড়েই দিয়েছিলাম, ইউটিউবে পুরানো নাটকগুলো মাঝে মধ্যে দেখতাম। এখন হয়েছে আরেক যন্ত্রণা। ইউটিউবও দখল করে নিচ্ছে কিছু বস্তাপচা অশ্লীল নাটক (!)। টিভি নাটকে তাও কিছু মান ছিল, রিভিও হয়ে প্রচার হতো। অবাধ তথ্য প্রবাহের এই যুগে ইউটিউবে ইদানিং নাটকের নামে যা আসছে তা লজ্জাজনক। টুকরো টুকরো করে যা নজরে আসছে তা অশ্লীলতা ছাড়া আর কিছুই না। ইউটিউব একটি স্বাধীন জায়গা, এইখানে অশ্লীলতাকে পুঁজি করে “বেশি ভিউ”র নামে একটি প্রজন্মের চিন্তা-ভাবনা, রুচিকে ধ্বংস করে ফেলা হচ্ছে। এর পেছনে কি কোন পরিকল্পনা আছে কি না আমি জানি না। তবে এগুলো চলতে থাকলে সামনে ভয়ঙ্কর দিন আসছে নিশ্চিত।

সংস্কৃতির নামে যারা বা যেই গোষ্ঠী এসব করছেন, তাদের মনে রাখা উচিত আপনারা আমরা মারা গেলে জাতির খুব একটা ক্ষতি নাই, নতুন কেউ না কেউ আসবে। কিন্তু কালচার ধ্বংস করে ফেললে শত বছর ধরে এই জাতিকে পস্তাতে হবে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

দৈনিক বরিশাল ২৪

বস্তাপচা অশ্লীল নাটক ইউটিউব দখল করে নিচ্ছে!

সোমবার, সেপ্টেম্বর ২, ২০১৯ ৪:১৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্