বিপুল পরিমান মাদক সহ কাশিমপুর থানায় একজন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি,গাজীপুর: গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর অভিযানে বিপুল পরিমান মাদক সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন থানার অফিসার ইন-চার্জ আকবর আলী খান। গতকাল ২০শে সেপ্টেম্বর শুক্রবার কাশিমপুর থানার পুলিশ অফিসার এস আই শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ কাশিমপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকা থেকে ২০০০ (দুই হাজার) পুরিয়া হেরোইন সহ মাদক সম্রাট নাজমুল হাসান (৩০) কে গ্রেফতার করেন।
মাদক সম্রাট নাজমুল হাসানের বিরুদ্ধে কাশিমপুর থানায় আরও পাঁচ টি মাদক মামলা রয়েছে। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মোঃ শহীদুল ইসলাম এর ছেলে।
তার বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়।












