বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ৩:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

৭৬

অনলাইন নিউজ: আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিলো টুর্নামেন্টের ইতিহাসের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ছয় ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট থাকায়, টুর্নামেন্টে টিকে থাকতে হলে শেষের তিনটি ম্যাচই জিততে হতো ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ভারতের বিপক্ষে সে তিন ম্যাচের প্রথমটিতেই মুখ থুবড়ে পড়ে জেসন হোল্ডারের দল।

ভারতীয়দের করা ২৬৮ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১৪৩ রানে। ভারত ম্যাচটি জিতেছে ১২৫ রানের বড় ব্যবধানে।

অন্যদিকে ৬ ম্যাচ শেষে এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিতই রইল ভারত। তাদের সংগ্রহে রয়েছে ১১ পয়েন্ট। আর মাত্র ১টি পয়েন্ট হলেই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করে বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানের টার্গেট দেয় হট ফেভারিট ভারত।

লোকেশ রাহুলের ৪৮, বিরাট কোহলির ৭২, ধনির ৫৬ ও পান্ডিয়ার ৪৬ রানে ২৬৮ রান তোলে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৩টি, কটরেল ২টি ও হোল্ডার ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ধসে পড়ে ক্যারিবিয়ান ব্যার্টিং লাইনআপ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

ওপেনার সুনিল অ্যামব্রিস (৪০ বলে ৩১) ও চার নম্বরে নামা নিকলাস পুরান ব্যতীত (৫০ বলে ২৮) আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি।

হাতের কাছে থাকা লক্ষ্যে হতাশ করেছেন ক্রিস গেইল (১৯ বলে ৬), শাই হোপ (১০ বলে ৫), শিমরন হেটমায়ার (২৯ বলে ১৮), জেসন হোল্ডার (১৩ বলে ৬) ও কার্লোস ব্রাথওয়েটরা (৫ বলে ১)। শেষপর্যন্ত ১৩৪ রান তোলে তারা।

ভারতের পক্ষে বল হাতে মোহাম্মদ শামি ৪, ইয়ুজভেন্দ্র চাহাল ২, জাসপ্রিত বুমরাহ ২, হার্দিক পান্ডিয়া ১ ও কুলদ্বীপ যাদভ নিয়েছেন ১টি করে উইকেট।

এদিকে আজকের ম্যাচে মহা কীর্তি গড়ছেনন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পেছনে ফেললেন শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। তিন ফরম্যাট মিলে সবচেয়ে কম ইনিংস খেলে ২০ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে বৃহস্পতিবার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ভারত অধিনায়ক।

দৈনিক বরিশাল ২৪

বিশ্বকাপ থেকে বিদায় নিলো দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ৩:০৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন