বুধবারের অপ্রীতিকর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাইলেন বরিশাল সিটি মেয়র সাদিক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বুধবারের অপ্রীতিকর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাইলেন বরিশাল সিটি মেয়র সাদিক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২১, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
A- A A+ Print

বুধবারের অপ্রীতিকর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাইলেন বরিশাল সিটি মেয়র সাদিক

৩১৫
বিজ্ঞাপন

এ সময় মেয়র সাদিক আবদুল্লাহ আরও বলেন, আগের মেয়রদের বিরুদ্ধে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করতেন। কিন্তু এবার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা মেয়রের জন্য মানববন্ধন করলেন। তিনি বলেন, গত তিন দিন পরিচ্ছন্নতাকর্মীরা গ্রেপ্তার ও হয়রানির আতঙ্কে কাজে যোগ দেননি। এ সময় তিনি প্রশাসনের প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার না করার জন্য আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমার দলীয় অনেক নেতা-কর্মীকেই গ্রেপ্তার করা হয়েছে। আমাকে যদি গ্রেপ্তারের প্রয়োজন হয়, তাহলে আয়োজন করে বাড়ি ঘেরাও দিয়ে গ্রেপ্তারের প্রয়োজন নেই। নিজেই স্বেচ্ছায় চলে যাব।’ সাদিক আবদুল্লাহ বলেন, ‘তিন বছর ধরে আমি সরকারি অনুদান পাই না। এটা আমি সাংবাদিকদের আগেই জানিয়েছিলাম, এর পেছনে গভীর চক্রান্ত আছে। বুধবারের ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণ হলো।’

সংবাদ সম্মেলনে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমাকে যদি গ্রেপ্তারের প্রয়োজন হয়, তাহলে আয়োজন করে বাড়ি ঘেরাও দিয়ে গ্রেপ্তারের প্রয়োজন নেই। নিজেই স্বেচ্ছায় চলে যাব।’

পরিচ্ছন্নতাকর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে সাদিক আবদুল্লাহ বলেন, ‌‘বরিশালের জনগণের দুর্ভোগের সমাপ্তি হোক। তারা কোনো দোষ করেনি। তাই নাগরিক সেবার ধারাবাহিকতা রক্ষায় সিটি করপোরেশনের কর্মীদের কাজে ফিরে যেতে অনুরোধ জানাচ্ছি।’

যাঁরা মেয়েরের পক্ষে রাস্তায় নেমেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,‌ ‘যাঁরা আমার জন্য রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে বরিশালের সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তিতে না পড়ে, আমি সবার কাছে সেই অনুরোধ রাখছি। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কাছে আমার আহ্বান, আপনারা কাজে ফিরে যান।’

দলীয় নেতা-কর্মীদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার আহত নেতা-কর্মীরা চিকিৎসা পাচ্ছেন না। দুজন আহত কর্মী চোখ হারিয়েছেন। অনেকের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করছি, দয়া করে আপনারা দলীয় নেতা-কর্মীদের হয়রানি করা বন্ধ করুন।’

মেয়র প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কার বিরুদ্ধে দাঁড়াব? ক্ষমতায় আমার দল। এখানে আমি কঠিন হলে সেটা সরকারের ওপরে যাবে, দলের বদনাম হবে। বরিশাল শান্তির শহর। আমি শান্তিপূর্ণ সহাবস্থান চাই। নাগরিকেরা ভালো থাকুক, এটাই চাই। এই কাজে ব্যর্থ হলে আমি রিজাইন দিয়ে চলে যাব।’

এ সময় মেয়র বুধবার রাতের ঘটনার পুরো সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নাইমুল হোসেন ছাড়াও বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও পৌর মেয়ররা উপস্থিত ছিলেন।

বরিশাল সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে বুধবার রাতে হামলা ও সংঘর্ষের ঘটনার পর মেয়র সাদিক আবদুল্লাহ নগরের কালীবাড়ি সড়কের নিজ বাড়িতেই (সেরনিয়াবাত ভবনে) অবস্থান করছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিপুলসংখ্যক র‍্যাব, পুলিশ তাঁর বাড়ির সামনে অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরে যান।সূত্রঃ প্রথম আলো।

দৈনিক বরিশাল ২৪

বুধবারের অপ্রীতিকর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাইলেন বরিশাল সিটি মেয়র সাদিক

শনিবার, আগস্ট ২১, ২০২১ ১০:১১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড