বেনাপোলে পলাতক ১০ আসামি আটক
বেনাপোলপ্রতিনিধিঃযশোরের বেনাপোলে পোর্ট থানার পুলিশ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামীকে আটক করেছে ।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাহদুরপুর, পুটখালী ইউনিয়ন ও বেনাপোল পৌর এলাকায় অভিযান চালিয়ে পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। এমন খবরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানার তদন্ত (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে ৷












